তিনটি নদ–নদীর মিলনস্থলে ধান চাষ

নাব্যতা–সংকটে শুকিয়ে গেছে বগুড়ার তিনটি নদ-নদী। জেলার শিবগঞ্জ হাট এলাকায় করতোয়া ও গাংনাই নদের সঙ্গে মিশেছে নাগর নদ। স্থানীয় লোকজনের কাছে জায়গাটি ‘শিবগঞ্জ ত্রিমোহনী’ নামে পরিচিত। একসময়ের খরস্রোতা এই মোহনায় এখন পানি নেই, সেখানে এখন সবুজের সমারোহ। নদ-নদীর বুকে এখন শুধুই ধানের আবাদ। শিবগঞ্জ উপজেলার এই তিন নদ-নদীর মিলনস্থলের বর্তমান চিত্র নিয়ে আজকের ছবির গল্প।

১ / ৮
শিবগঞ্জ ত্রিমোহনী এলাকায় করতোয়ার সঙ্গে মিলিত হয়েছে গাংনাই ও নাগর নদ
২ / ৮
গাংনাই সেতুর নিচ দিয়ে বয়ে চলা নদটি এখন মৃতপ্রায়, পানি নেই বললেই চলে
৩ / ৮
শুকিয়ে যাওয়া গাংনাই নদের বুকে লাগানো ধানের খেতে নিড়ানি দিচ্ছেন এক কৃষক
৪ / ৮
করতোয়া নদীর সঙ্গে নাগর নদের মিলনস্থল
৫ / ৮
দখল আর চাষাবাদের কারণে সরু হয়ে গেছে করতোয়া নদী
৬ / ৮
করতোয়া, গাংনাই ও নাগর—তিন নদ-নদীর মিলনস্থল
৭ / ৮
করতোয়া ও গাংনাই নদের মিলনস্থল
৮ / ৮
আঁকাবাঁকা পথে বয়ে চলেছে শীর্ণকায় করতোয়া নদী