শিশুদের খেলার পার্কের এ কী দশা

রাজধানীতে শিশুদের খেলার মাঠ ও পার্কগুলোতে অযত্নের ছাপ। প্রয়োজনীয় তদারকি না থাকায় অকেজো হয়ে পড়ছে বিনোদনের সরঞ্জাম। কোথাও খেলার সামগ্রী তালাবদ্ধ, আবার কোথাও ভাঙা দোলনায় দড়ি বেঁধে ঝুঁকি নিয়ে খেলছে শিশুরা। পার্কের ভেতরে জমে থাকা পানি ও ময়লায় তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। এতে ব্যাহত হচ্ছে শিশুদের স্বাভাবিক বিকাশ, বাড়ছে রোগবালাইয়ের শঙ্কা। রাজধানীর বিভিন্ন মাঠ ও পার্ক ঘুরে সম্প্রতি ছবিগুলো তোলা হয়েছে।

১ / ৮
শিশুদের জন্য নির্মিত দোলনা তালা দিয়ে রাখা হয়েছে। পুরান ঢাকার লালবাগ এলাকায়।
২ / ৮
মাঠে তালা দিয়ে রাখার কারণে ভেতরে ঢুকতে পারছে না শিশুরা। পুরান ঢাকার লালবাগ এলাকায়।
৩ / ৮
তালা দেওয়া পার্কে ভাঙা অংশ দিয়ে ভেতরে ঢোকে শিশুরা। পুরান ঢাকার নবাবগঞ্জ এলাকায়।
৪ / ৮
অচল দোলনায় টায়ার বেঁধে ঝুঁকি নিয়ে খেলছে শিশুরা। পুরান ঢাকার নবাবগঞ্জ এলাকায়।
৫ / ৮
বেহাল পার্কে ঝুঁকি নিয়ে খেলছে শিশুরা। হাজারীবাগ এলাকায়।
৬ / ৮
পার্কের দোলনার স্থানে দড়ি দিয়ে দুলছে শিশুরা। হাজারীবাগ এলাকায়।
৭ / ৮
দেখতে পুকুরের মতো মনে হলেও এটি আসলে শিশুদের স্কেটিংয়ের স্থান। অযত্ন–অবহেলায় সেখানে জমে আছে পানি ও ময়লা। মোহাম্মদপুরের লালমাটিয়া ত্রিকোণ পার্কে।
৮ / ৮
স্কেটিংয়ের নির্ধারিত স্থানে পানি জমে থাকায় শিশুদের খেলাধুলা ব্যাহত হচ্ছে। মোহাম্মদপুরের লালমাটিয়া ত্রিকোণ পার্কে।