ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য আরশাদ ওয়ালিউর রহমান আর নেই
ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য আরশাদ ওয়ালিউর রহমান আজ শুক্রবার সকালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান লতিফুর রহমানের বড় সন্তান। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
এসকেএফ ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (বিপণন ও বিক্রয়) ড. মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজধানীর গুলশানে নিজ বাসায় আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যু হয়। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা হবে।
আরশাদ ওয়ালিউর রহমানের জন্ম ১৯৬৫ সালের ২ অক্টোবর । তিনি নিঃসন্তান ছিলেন।