ওয়ালটনের নতুন মডেলের ১৫টি ফ্রিজ উন্মোচন

উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ নতুন ১৫টি মডেলের ফ্রিজ উন্মোচন অনুষ্ঠানে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারাছবি: ওয়ালটনের সৌজন্যে

একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উদ্বোধন করে বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিকস শিল্পে নতুন মাত্রা যোগ করল শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন।

রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে গতকাল শনিবার অনুষ্ঠিত ‘ওয়ালটন মেগা লঞ্চ’ শীর্ষক অনুষ্ঠানে এসব নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম, চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তাহসিনুল হক, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান আজমল ফেরদৌস, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ভারতে ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার সঞ্জয় সাহাসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া ভার্চ্যুয়াল মাধ্যমে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদারেরাও অনুষ্ঠানে যুক্ত হন।

ওয়ালটন ফ্রিজের সিবিও তাহসিনুল হক বলেন, ‘স্থানীয় বাজারে একক আধিপত্য বজায় রাখার পাশাপাশি ওয়ালটন ইতিমধ্যে বিশ্বের ৫৫টির বেশি দেশে পণ্য রপ্তানির মাধ্যমে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারে একসঙ্গে নতুন ১৫টি মডেলের ফ্রিজ উন্মোচন করা হলো।’

অনুষ্ঠানে নতুন মডেলের ফ্রিজের উদ্ভাবনী প্রযুক্তি, ফিচারসহ অন্যান্য বিশেষ দিক তুলে ধরেন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ওয়ালটন ফ্রিজের আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান আজমল ফেরদৌস। ওয়ালটন ফ্রিজের নতুন এই লাইনআপে রয়েছে প্রিমিয়াম মডেলের সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট রেফ্রিজারেটর, সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার ফ্রিজ, বেভারেজ কুলার ও আইসক্রিম ফ্রিজার।

দেশের বাজারে নতুন মডেলের এসব ফ্রিজ ১৬ হাজার ৪৯০ টাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় পাওয়া যাবে।