শুভ সকাল। আজ ২৪ জুন, শনিবার। গতকাল শুক্রবার হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচটি খবর ও বিশ্লেষণ।
‘আমি জানি অনেক চক্রান্ত, ষড়যন্ত্র হচ্ছে’—এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
বিস্তারিত পড়ুন:
দুই যমজ সন্তান ধ্রুব ও রুদ্রের বয়স যখন সাড়ে তিন বছর, সে সময় সংসারে নতুন অতিথির অপেক্ষায় ছিলেন রিফাত সুলতানা ও নাজমুল ইসলাম দম্পতি। করোনা মহামারির ওই ভয়ংকর সময়ে এই ভাইরাসে আক্রান্ত হন রিফাত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মেয়ে হৃদিতা সুলতানার জন্ম দিয়ে বিকেলে মারা যান তিনি। সে সময় মা হারানো এই তিন শিশুর সহায় হয়ে ওঠেন তাদের খালা রুখসাত সুলতানা। পরম মমতায় তাদের আগলে রাখেন তিনি। দুই বছরের বেশি সময় মায়ের অভাব পূরণকারী রুখসাত এখন আনুষ্ঠানিকভাবে ওই তিন শিশুর মায়ের আসনে বসলেন।
বিস্তারিত পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ ছিল প্রবল। দাবিও। দলের, নাগরিক সমাজের, সংবাদমাধ্যমেরও। কিন্তু শেষ পর্যন্ত তিনি দেশের বিপুল বাণিজ্যিক স্বার্থ ও কৌশলগত সম্পর্ক স্থাপনকেই বেশি প্রাধান্য দিলেন।
বিস্তারিত পড়ুন:
বৈশ্বিক জিডিপিতে ব্রিকস জোটের দেশগুলোর মিলিত হিস্যা ইতিমধ্যে জি-৭-এর অর্থনীতিকে ছাড়িয়ে গেছে। অনুমান করা হয়, ২০৩০ সালের মধ্যে ব্রিকস বিশ্ব জিডিপির অর্ধেকের বেশি অবদান রাখবে। সম্প্রসারণ না করেও ব্রিকস দেশগুলোর জনসংখ্যা বিশ্বে ৪২ শতাংশ। বিশ্ববাণিজ্যে ব্রিকস দেশগুলোর অবদান ১৮ শতাংশ।
বিস্তারিত পড়ুন:
আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার লক্ষ্যে সাবমেরিন টাইটানের যাত্রার করুণ সমাপ্তি হলো। বলা হচ্ছে, মহাসাগরের তলদেশে বিপর্যয়কর অন্তর্মুখী বিস্ফোরণে সাবমেরিনটি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে।
বিস্তারিত পড়ুন: