হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫৭

হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯ মাসের শিশুসন্তান। শোকে স্তব্ধ বাবা। মায়ের কান্না। আজ মঙ্গলবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটেছবি: শুভ্র কান্তি দাশ

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) দেশে এক শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪২ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্যগুলো জানানো হয়েছে। হামের উপসর্গে শিশুটি খুলনায় মারা গেছে।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৬৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। মোট ৬৫৭ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৭ হাজার ৯২৯ শিশুর। আর এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫২৩ শিশু। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ হাজার ৪০৫ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৮ হাজার ৭৮২ শিশু বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় ১৩৬ জন হামে আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৮ জন। আর সুস্থ হয়েছে ৯০৪ জন।