কেএফসিতে ডাবল ডাউন, অল চিকেন নো বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরগির মাংস খেতে যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য কেএফসি নিয়ে এসেছে অল চিকেন নো বান ‘ডাবল ডাউন’। বাংলাদেশের মানুষদের কেএফসির ফিঙ্গার লিকিং গুডনেস দিতে বানের বদলে এখানে চিকেন দেওয়া হয়েছে, যেন সবাই দ্বিগুণ জুসি এবং ক্রিস্পি চিকেনের স্বাদ উপভোগ করতে পারেন। গোল্ডেন ব্রাউন দুটি হট অ্যান্ড ক্রিস্পি ফিলের মাঝে ক্রিমি ফাহিতা মেয়ো এবং উডফায়ার সিজনিং ছড়িয়ে দেওয়া হয়েছে, যা এর স্বাদকে আরও বাড়িয়ে দিয়েছে। ফ্রাইড চিকেনের এই ক্রাঞ্চকে দ্বিগুণ করতে যোগ করা হয়েছে তাজা লেটুস ও পেঁয়াজের কুচি এবং এই সবকিছুর সঙ্গে আরও যোগ করা হয়েছে চিজ, যা আপনাকে দেবে স্বাদের এক পারফেক্ট ব্যালেন্স।

ডাবল ডাউন চিকেনের স্বাদে যোগ করেছে এক নতুন মাত্রা। এর প্রতি কামড়ে দুর্দান্ত স্বাদের বিস্ফোরণে আপনি পাবেন অনন্য সাধারণ এক ‘ফিঙ্গার লিকিং গুড’ অভিজ্ঞতা। সারা দেশে প্রতিটি কেএফসি স্টোরে ডাবল ডাউন পাওয়া যাচ্ছে মাত্র ৩৯৯ টাকায়। ডাইন ইন, টেকঅ্যাওয়ে, অনলাইনে অর্ডার এবং কেএফসি অ্যাপসহ সবখানে এটি পাওয়া যাচ্ছে। আর সরাসরি কল করে ডেলিভারি নেওয়ার সুবিধা তো থাকছেই। তাই দেরি না করে এখনই অর্ডার করুন।

বান ছাড়া শুধুই চিকেন দিয়ে তৈরি ডাবল ডাউন কেএফসির একটি ভিন্নধর্মী আইটেম। ট্রান্সকম ফুড লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, ‘বাংলাদেশের গ্রাহকদের জন্য এই স্পেশ্যাল আইটেমটি আনতে পেরে আমরা খুবই আনন্দিত। এটি বিশ্বজুড়ে কাস্টমারদের মন জয় করেছে। কাস্টমারদের ব্যতিক্রমী স্বাদে মন ভোলাতেই আমরা ডাবল ডাউন নিয়ে এসেছি। আমরা নিশ্চিত যে এটি খুব জনপ্রিয় হবে; কারণ, কেএফসির চমৎকার স্বাদের পাশাপাশি বৈশ্বিক মান নিশ্চিতকরণ ও বজায় রাখার জন্য আমাদের যে প্রচেষ্টা, তা ডাবল ডাউনের মাধ্যমে আপনাকে একটি অসাধারণ স্বাদের জগতে নিয়ে যাবে।’

ট্রান্সকম ফুডস লিমিটেড ২০০৬ সাল থেকে কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং। যুক্তরাষ্ট্রের লাইসেন্সের অধীনে কেএফসি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ব্যবসাপ্রতিষ্ঠান।