পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটিতে আছেন যাঁরা
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৩ মে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়।
ওই সময় পুলিশের তৎকালীন সিআইডিপ্রধান ও বর্তমান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সভাপতি এবং ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১০ জনকে সহসভাপতি করা হয়েছে। তাঁরা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থ) আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এসবি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) ফারুক আহমেদ, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, উপমহাপরিদর্শক (এসবি) মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিললুর রহমান, রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
পূর্ণাঙ্গ কমিটিতে সাতজনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। তাঁরা হলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরা বিভাগের উপকমিশনার মো. ইলিয়াস কবির, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে।
এ ছাড়া কমিটিতে ছয়জন সহসাংগঠনিক সম্পাদক, একজন অর্থ সম্পাদক, একজন সহ–অর্থ সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, একজন সহদপ্তর সম্পাদক, একজন আইনবিষয়ক সম্পাদক, একজন সহ–আইনবিষয়ক সম্পাদক, একজন আন্তসার্ভিস সমন্বয়বিষয়ক সম্পাদক, একজন সহ–আন্তসার্ভিস সমন্বয়বিষয়ক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সহপ্রচার সম্পাদক, একজন প্রকাশনাবিষয়ক সম্পাদক, একজন সহপ্রকাশনাবিষয়ক সম্পাদক, একজন স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, একজন সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক, একজন গবেষণা ও উন্নয়ন সম্পাদক, একজন সহগবেষণা ও উন্নয়ন সম্পাদক, একজন তথ্য ও প্রযুক্তি সম্পাদক, একজন সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক, একজন ক্রীড়া সম্পাদক, একজন সহক্রীড়া সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক, একজন সহসাংস্কৃতিক সম্পাদক, একজন মহিলাবিষয়ক সম্পাদক, একজন সহমহিলাবিষয়ক সম্পাদক, একজন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, একজন সহত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, একজন আপ্যায়ন সম্পাদক, একজন সহ–আপ্যায়ন সম্পাদক এবং ৯৭ জনকে সদস্য করা হয়েছে।