শুভ সকাল। আজ ৫ ডিসেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
জাতীয় পার্টি (জাপা) নিজেকে এখন ‘সাবালক’ মনে করছে। আওয়ামী লীগেরও প্রত্যাশা, ‘গৃহপালিত’ বিরোধী দলের তকমা পাওয়া জাপাকে এবার ‘সত্যিকারের’ বিরোধী দল হিসেবে দেখা। তবে আসন সমঝোতা ছাড়া জাপাকে নির্বাচনে রাখা যাবে না—এই বার্তা পেয়ে সমঝোতার পথেই হাঁটছেন ক্ষমতাসীনেরা। বিস্তারিত পড়ুন...
কৃষকের পণ্য অনলাইনে বিক্রির বন্দোবস্ত করতে কৃষি বিপণন অধিদপ্তর ‘সদাই’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে। কৃষক ও ভোক্তাদের জন্য আলাদা দুটি মুঠোফোন অ্যাপও তৈরি করেছে তারা। চলতি মাসে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা। কিন্তু ২০ লাখ টাকা ব্যয়ে তৈরি এসব অনলাইন প্ল্যাটফর্ম (ওয়েবসাইট ও অ্যাপ) উদ্বোধনের আগেই আড়াই কোটি টাকা ব্যয়ে একই ধরনের প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু করা হয়েছে। বিস্তারিত পড়ুন...
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র ও শেয়ারবাজারে তাঁর বিনিয়োগ আছে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা। এর বিপরীতে সাকিবের ঋণ আছে ৩৩ কোটি টাকার বেশি।
বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের নতুন শ্রমিক অধিকার স্মারক বা নীতির অন্যতম লক্ষ্যবস্তু হতে পারে বাংলাদেশ। রাজনৈতিক বিবেচনায় এ নীতি নিয়ে শঙ্কিত হওয়ার অনেক কারণ রয়েছে। নতুন নীতিতে শ্রম অধিকারের বিষয়ে যা বলা হয়েছে, তার পেছনে রাজনীতি রয়েছে এবং যুক্তরাষ্ট্র নানাভাবে এই রাজনৈতিক অভিপ্রায়কে ব্যবহার করতে পারে।
বিস্তারিত পড়ুন...
ভারতের সঙ্গে স্থলসীমান্ত আছে, এমন প্রতিবেশীদের কাছ থেকে দেশটি ২০২০ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত এক লাখ কোটি রুপি বিনিয়োগের (প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ-এফডিআই) প্রস্তাব পেয়েছে। এর মধ্যে অর্ধেক প্রস্তাব অনুমোদন পেয়েছে। বাকি প্রস্তাবগুলোর মধ্যে কিছু বাতিল করা হয়েছে, কিছু ঝুলে আছে আর কিছু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...