নর্থ সাউথে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভর্তি পরীক্ষার একটি হল ঘুরে দেখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম ও অন্যান্য শিক্ষকেরা
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির স্প্রিং–২০২৩ সেমিস্টারের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা হয়।

চারটি অনুষদের অধীনে বিভিন্ন কোর্সে স্নাতক শ্রেণিতে ভর্তিচ্ছু প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সহ–উপাচার্য এবং কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম ইসমাইল হোসেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক কে এম এ সালামসহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।