প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে চলছে শিল্পকর্ম প্রদর্শনী

সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলা, আগুনে পুড়ে যাওয়া প্রথম আলোর ভবনে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। প্রদর্শনীতে শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে হামলার বর্বরতার চিত্র। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ভবনটিতে বুধবার শুরু হওয়া প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এসে এই প্রদর্শনী দেখছেন। বৃহস্পতিবার তোলা কিছু ছবি নিয়ে এই ছবির গল্প সাজানো হয়েছে

১ / ৮
ভবনের পাশে টহলরত পুলিশ সদস্যরা প্রদর্শনী দেখছেন
২ / ৮
ভয়াবহতার চিত্রের ছবি তুলে রাখছেন একজন দর্শক
৩ / ৮
হিংসার আগুনে ক্ষতিগ্রস্ত বইয়ের ছবি তুলছেন একজন বিদেশি
৪ / ৮
হামলায় ধ্বংসস্তূপে রূপ নেওয়া জিনিসপত্রের মধ্যে শৈল্পিক উপস্থাপনা দেখছেন একজন
৫ / ৮
হিংসার আগুনে পোড়া প্রথম আলো কার্যালয়
৬ / ৮
আগুনে পোড়া প্রথম আলো কার্যালয়ের একটি অংশ
৭ / ৮
প্রদর্শনী দেখতে আসা একজন সাংবাদিক ঘটনার বর্ণনা তুলে ধরছেন
৮ / ৮
প্রদর্শনী দেখে নিজের অনুভূতি লিখছেন একজন