সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

১

ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো

ঢাকার রাস্তায় চলছে ই-রিকশা। দেখতে অনেকটা সিএনজিচালিত অটোরিকশার মতো। ১৫ নভেম্বর রাজধানীর মণিপুরীপাড়া এলাকায়
ছবি: রাজীব আহমেদ

রাজধানীর গাবতলীর মাজার রোডে ১৬ নভেম্বর বিকেলে একটি ই-রিকশা দেখা গেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে কত ভাড়া লাগবে, জানতে চাইলে ই-রিকশাটির চালক মো. শাহীন ৫০০ টাকা দাবি করেন। দরদামের এক পর্যায়ে ৪০০ টাকায় যেতে রাজি হন তিনি। বিস্তারিত পড়ুন...

২

১০ দিন পর ফ্লাইট, চাকরি ছেড়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে জানলেন এজেন্সি উধাও

এস আলম ওভারসিজের কার্যালয় ছিল এই ভবনে। ১৮ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে
ছবি: প্রথম আলো

আজারবাইজান যাওয়া নিশ্চিত, ১০ দিন পর ফ্লাইট-রিক্রুটিং এজেন্সির এমন আশ্বাসে চাকরি ছেড়ে দেন সুমন রেজা। পরিবার নিয়ে বেড়াতে যান সুন্দরবনে। দুদিন পরে জানতে পারেন, তাঁকে দেওয়া নিয়োগপত্র ও ভিসা ভুয়া। রিক্রুটিং এজেন্সি টাকা নিয়ে উধাও। বিস্তারিত পড়ুন...

৩

আমাজন বনের আদিবাসী জনগোষ্ঠীর বিরল ছবি, সামনে এল তাদের বিপন্ন অবস্থার চিত্র

জনবিচ্ছিন্ন আদিবাসী আওয়া জনগোষ্ঠীর কয়েকজন সদস্য। ব্রাজিলের মারানিয়াও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী এলাকায়, ১৭ নভেম্বর ২০২৬
ছবি: রয়টার্স

ব্রাজিলের আমাজন বনের দুর্গম এলাকা থেকে বেরিয়ে আসা একটি আদিবাসী জনগোষ্ঠীর বিরল কিছু ছবি প্রকাশ করা হয়েছে। আদিবাসী অধিকারকর্মীরা বলছেন, এসব ছবি কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিদের কারণে জনগোষ্ঠীটি যে হুমকিতে রয়েছে, তা সামনে এনেছে। বিস্তারিত পড়ুন...

৪

৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম

আম্পায়ারের পকেটে কী থাকে? একটা কয়েন, হয়তো একটা রুমাল। কখনো ক্যাপ। কিন্তু ওয়াসিম আকরামের সময় আম্পায়ারদের পকেটে মাঝেমধ্যে জায়গা করে নিত কয়েকটা মিষ্টি। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর বাঁহাতি পেসার বোলিং মার্কে যাওয়ার আগে আম্পায়ারের হাতে মিষ্টি দিয়ে যাচ্ছেন, দৃশ্যটা একটু অদ্ভুতই। কেন দিতেন? কারণটা জানলে হাসি মিলিয়ে যাবে। বিস্তারিত পড়ুন...

৫

জ্যোতিকা জ্যোতির পর এবার অভিনেতা তমাল মাহবুব আটক

তমাল মাহবুব
ফেসবুক থেকে

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকের এক দিনের মধ্যেই এবার গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এখনো তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। বিস্তারিত পড়ুন...