সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে বঙ্গভবনে ওঠার পর মো. সাহাবুদ্দিন
ফাইল ছবি: বাসস

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন। বিস্তারিত পড়ুন...লিংক

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়
ছবি: রয়টার্স

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। বিস্তারিত পড়ুন...লিংক

মার্কিন প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র কীভাবে যুক্তরাষ্ট্রকে ‘ঘায়েল’ করছে

২০২২ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয়ের এক পর্যালোচনায় বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত আছে
রয়টার্স ফাইল ছবি

গত মার্চের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এই প্রথম ইরানের কোনো হামলায় মার্কিন সামরিক স্থাপনায় সেনার মৃত্যু হলো। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে। বিশ্লেষকদের মতে, প্রাণঘাতী ঘটনাটি ওয়াশিংটনের জন্য এক অস্বস্তিকর বাস্তবতা সামনে এনেছে। বিস্তারিত পড়ুন...লিংক

ফ্রিম্যাসন থেকে গোপন সমঝোতা: বিশ্বকাপ ফাইনাল নিয়ে চলছে যেসব ষড়যন্ত্রতত্ত্ব

আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল হারার পর থেকে সামনে এসেছে নানা ষড়যন্ত্র তত্ত্ব
রয়টার্স

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা থেকে ছড়িয়ে পড়েছে একের পর এক ষড়যন্ত্রতত্ত্ব। মূলধারার সংবাদমাধ্যম এসব ভিত্তিহীন দাবিকে গুরুত্ব না দিলেও হাজার হাজার নিবেদিতপ্রাণ সমর্থক সেগুলো বিশ্বাস করে আর্জেন্টিনার হারের বিভিন্ন ব্যাখ্যা খুঁজছেন। বিস্তারিত পড়ুন...লিংক

ভারতের আন্দোলনে পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে আলোচনায়, কে এই রিয়া

বিক্ষোভে আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে তিনি পুলিশের একটি ভ্যানের সামনে দাঁড়িয়ে যান রিয়া। কোলাজ

মুম্বাইয়ের শিবাজি পার্কে শিক্ষাব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে তিনি পুলিশের একটি ভ্যানের সামনে দাঁড়িয়ে যান। সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই তাঁকে ‘সাহসী’ হিসেবে প্রশংসা করছেন। বিস্তারিত পড়ুন...লিংক