বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বিশ্বসেরা মেয়ো ক্লিনিক, হাসপাতালের এমন র্যাঙ্কিং কেন দরকার
বিশ্বখ্যাত সাময়িকী নিউজউইক ও বৈশ্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার ২০২৬ সালের তালিকায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রচেস্টারের মেয়ো ক্লিনিক সাতটি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করেছে। অন্যদিকে ২০২৭ সালের তালিকায় পাঁচটি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছে এই ক্লিনিক।
২০২৬ সালের বিশ্বের সেরা বিশেষায়িত হাসপাতালগুলো শীর্ষক তালিকাটি গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। স্ট্যাটিস্টার ওয়েবসাইটে থাকা তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রচেস্টারে অবস্থিত মেয়ো ক্লিনিকের মূল হাসপাতাল সাতটি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে। ক্ষেত্রগুলো হলো এন্ডোক্রিনোলজি, অর্থোপেডিকস, কার্ডিয়াক সার্জারি, নিউরোলজি, নিউরোসার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও পালমোনোলজি।
১৮৬৪ সালে ব্রিটিশ বংশোদ্ভূত চিকিৎসক উইলিয়াম ওরাল মেয়ো রচেস্টারে ব্যক্তিগত চিকিৎসাসেবা শুরু করেন। পরে তাঁর দুই ছেলে চিকিৎসক উইলিয়াম জেমস মেয়ো ও চার্লস হোরেস মেয়ো বাবার সঙ্গে চিকিৎসাসেবায় যোগ দেন। তাঁদের হাত ধরেই গড়ে ওঠে আজকের বিশ্বখ্যাত মেয়ো ক্লিনিক।
২০২৭ সালের তালিকাটি প্রকাশিত হয় চলতি বছরের সেপ্টেম্বরে। এই তালিকায় রচেস্টারের মেয়ো ক্লিনিক যে পাঁচ বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে, ক্ষেত্রগুলো হলো—কার্ডিয়াক সার্জারি, এন্ডোক্রিনোলজি, নিউরোসার্জারি, পালমোনোলজি ও ইউরোলজি। ১৩টি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রের জন্য এই র্যাঙ্কিং করা হয়েছে।
এ ছাড়া নিউজউইকের ২০২৬ সালের বিশ্বের সেরা হাসপাতালের তালিকায় টানা অষ্টম বছরের মতো বিশ্বের এক নম্বর হাসপাতালের স্বীকৃতি পেয়েছে মেয়ো ক্লিনিক। গত ফেব্রুয়ারিতে এই তালিকা প্রকাশিত হয়।
১৮৬৪ সালে ব্রিটিশ বংশোদ্ভূত চিকিৎসক উইলিয়াম ওরাল মেয়ো রচেস্টারে ব্যক্তিগত চিকিৎসাসেবা শুরু করেন। পরে তাঁর দুই ছেলে চিকিৎসক উইলিয়াম জেমস মেয়ো ও চার্লস হোরেস মেয়ো বাবার সঙ্গে চিকিৎসাসেবায় যোগ দেন। তাঁদের হাত ধরেই গড়ে ওঠে আজকের বিশ্বখ্যাত মেয়ো ক্লিনিক।
যুক্তরাষ্ট্রের রচেস্টার ছাড়াও ফ্লোরিডা ও অ্যারিজোনায় মেয়ো ক্লিনিকের দুটি ক্যাম্পাস রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডনে প্রতিষ্ঠানটির একটি ক্লিনিক আছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আছে প্রতিনিধি কার্যালয়।
১৮৮৩ সালে রচেস্টারে ভয়াবহ টর্নেডোর পর আহত ব্যক্তিদের চিকিৎসায় এগিয়ে এসেছিলেন মেয়ো পরিবারের চিকিৎসকেরা ও ক্যাথলিক ধর্মীয় সংগঠন ‘সিস্টারস অব সেন্ট ফ্রান্সিস’-এর সদস্যরা। এ ঘটনার পর সংগঠনটির প্রধান মাদার আলফ্রেড মোয়েস ও চিকিৎসক উইলিয়াম ওরাল মেয়োর যৌথ উদ্যোগে রচেস্টারে একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ১৮৮৯ সালে চালু হয় সেন্ট মেরিজ হাসপাতাল। ১৯৮৬ সালে হাসপাতালটি মেয়ো ক্লিনিকের সঙ্গে একীভূত হয়। বর্তমানে মেয়ো ক্লিনিক বিশ্বের অন্যতম বৃহৎ অলাভজনক একাডেমিক মেডিক্যাল সেন্টার।
যুক্তরাষ্ট্রের রচেস্টার ছাড়াও ফ্লোরিডা ও অ্যারিজোনায় মেয়ো ক্লিনিকের দুটি ক্যাম্পাস রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডনে প্রতিষ্ঠানটির একটি ক্লিনিক আছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আছে প্রতিনিধি কার্যালয়।
মেয়ো ক্লিনিকে আন্তর্জাতিক রোগীদের জন্য রয়েছে বিশেষ সেবা, সমন্বয়কেন্দ্র ও দোভাষী সুবিধা। ১৯৫০ সালে প্রতিষ্ঠানটির দুই গবেষক যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
২০২৫ সালের হিসাব অনুযায়ী, সব মিলিয়ে প্রতিষ্ঠানটিতে প্রায় ৮৫ হাজার কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে ৭ হাজার ৩০০ জনের বেশি চিকিৎসক ও বৈজ্ঞানিক গবেষক।
২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং বিশ্বের ১৩৫টি দেশের ১৩ লাখের বেশি স্বতন্ত্র রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে মেয়ো ক্লিনিক।
মেয়ো ক্লিনিকে আন্তর্জাতিক রোগীদের জন্য রয়েছে বিশেষ সেবা, সমন্বয়কেন্দ্র ও দোভাষী সুবিধা। ১৯৫০ সালে প্রতিষ্ঠানটির দুই গবেষক যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
জরিপের পাশাপাশি হাসপাতালগুলোর স্বীকৃতি, সনদ বিবেচনায় নেওয়া হয়েছে। এ ছাড়া রোগীদের জানানো চিকিৎসার ফলাফল মূল্যায়নের পদ্ধতি হাসপাতালগুলো কতটা বাস্তবায়ন করছে, তা–ও বিবেচনায় এসেছে।
র্যাঙ্কিং পদ্ধতি
জটিল রোগের চিকিৎসায় কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো বিভাগের কতটা দক্ষতা রয়েছে, তা দেখার চেষ্টা করেছে নিউজউইক ও স্ট্যাটিস্টা।
২০২৬ সালের তালিকায় তারা মোট ১২টি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্র মূল্যায়ন করেছে।২০২৫ সালের মে থেকে জুলাই পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক, হাসপাতাল ব্যবস্থাপকসহ অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাজীবীর অংশগ্রহণে অনলাইন জরিপের মাধ্যমে এই তালিকা তৈরি করা হয়।
জরিপের পাশাপাশি হাসপাতালগুলোর স্বীকৃতি, সনদ বিবেচনায় নেওয়া হয়েছে। এ ছাড়া রোগীদের জানানো চিকিৎসার ফলাফল মূল্যায়নের পদ্ধতি হাসপাতালগুলো কতটা বাস্তবায়ন করছে, তা–ও বিবেচনায় এসেছে।
শুধু নাম থেকে একটি হাসপাতাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। একটি বড় হাসপাতালের কোনো একটি বিভাগ অত্যন্ত উন্নত হতে পারে। আবার অন্য বিভাগ তুলনামূলক দুর্বল থাকতে পারে। বিভাগভিত্তিক এই মূল্যায়ন রোগী, চিকিৎসকসহ স্বাস্থ্য খাতের নীতিনির্ধারকদের সামনে স্বচ্ছ, প্রমাণভিত্তিক তথ্য তুলে ধরে।
২০২৬ সালের তালিকায় ১২টি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রের জন্য আলাদা র্যাঙ্কিং করা হয়েছে। বিশেষায়িত বিভিন্ন চিকিৎসাক্ষেত্রে শীর্ষে থাকা অন্য হাসপাতালগুলো হলো—
জনস হপকিনস হাসপাতাল (যুক্তরাষ্ট্র): অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগ।
ক্লিভল্যান্ড ক্লিনিক (যুক্তরাষ্ট্র): ইউরোলজি বিভাগ।
মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টার (যুক্তরাষ্ট্র): অনকোলজি বিভাগ।
ক্লিভল্যান্ড ক্লিনিকের সিডেল অ্যান্ড আর্নল্ড মিলার ফ্যামিলি হার্ট, ভাসকুলার অ্যান্ড থোরাসিক ইনস্টিটিউট (যুক্তরাষ্ট্র): কার্ডিওলজি বিভাগ।
হসপিটাল ফর সিক চিলড্রেন (কানাডা): পেডিয়াট্রিকস বিভাগ।
বাংলাদেশে সাধারণ বা বিশেষায়িত কোনো ধরনের হাসপাতালেরই র্যাঙ্কিং করার কোনো ব্যবস্থা নেই। এই বিষয়ে কোনো আলোচনাই শোনা যায় না। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের র্যাঙ্কিং হলে রোগীর লাভ হবে।
র্যাঙ্কিংয়ে কী লাভ
শুধু নাম থেকে একটি হাসপাতাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। একটি বড় হাসপাতালের কোনো একটি বিভাগ অত্যন্ত উন্নত হতে পারে। আবার অন্য বিভাগ তুলনামূলক দুর্বল থাকতে পারে। বিভাগভিত্তিক এই মূল্যায়ন রোগী, চিকিৎসকসহ স্বাস্থ্য খাতের নীতিনির্ধারকদের সামনে স্বচ্ছ, প্রমাণভিত্তিক তথ্য তুলে ধরে।
বাংলাদেশে সাধারণ বা বিশেষায়িত কোনো ধরনের হাসপাতালেরই র্যাঙ্কিং করার কোনো ব্যবস্থা নেই। এই বিষয়ে কোনো আলোচনাই শোনা যায় না। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের র্যাঙ্কিং হলে রোগীর লাভ হবে।
মেয়ো ক্লিনিক আয়ের একটা বড় অংশ চিকিৎসা গবেষণা ও নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করে। বাংলাদেশের সরকারি–বেসরকারি বড় হাসপাতালগুলো শুধু মুনাফা বা সেবাপ্রদানের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে নিজস্ব ক্লিনিক্যাল গবেষণা ও তথ্য-উপাত্ত সংরক্ষণে জোর দিতে পারে বলে মত বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্যবিদের।
হাসপাতালগুলোতে মানসম্পন্ন সেবা ও একই মানের সেবা নিশ্চিত করতে হলে র্যাঙ্কিং বা এই ধরনের কোনো পদ্ধতিতে আমাদের যেতে হবে। কোনো একটা পদ্ধতি থাকলে হাসপাতালগুলো নানা সূচকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করবে। এক দিনে হয়তো তা হবে না। তবে চেষ্টা করতে হবে।অধ্যাপক বে–নজীর আহমেদ, জনস্বাস্থ্যবিদ
জনস্বাস্থ্যবিদেরা মনে করেন, র্যাঙ্কিংয়ের পদ্ধতি ভালো। এই ধরনের পদ্ধতি চালু থাকলে হাসপাতালের সেবার মান বাড়ে।
জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বে–নজীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালগুলোতে মানসম্পন্ন সেবা ও একই মানের সেবা নিশ্চিত করতে হলে র্যাঙ্কিং বা এই ধরনের কোনো পদ্ধতিতে আমাদের যেতে হবে। কোনো একটা পদ্ধতি থাকলে হাসপাতালগুলো নানা সূচকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করবে। এক দিনে হয়তো তা হবে না। তবে চেষ্টা করতে হবে।’