বাংলাদেশের কাছে ১০ হাজার তাঁবু চেয়েছে তুরস্ক

ভূমিকম্পে নিখোঁজ স্বজনদের খবরের অপেক্ষায় ধ্বংসস্তূপের ওপর বসে আছেন কয়েকজন। কিরিখান, তুরস্কছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পে পর্যুদস্ত তুরস্কে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে তীব্র শীতে রাত কাটাচ্ছেন। এ অবস্থায় জরুরি সহায়তা হিসেবে দেশটি বাংলাদেশের কাছে ১০ হাজার তাঁবু চেয়েছে।

আজ বৃহস্পতিবার কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। জানতে চাইলে ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আজ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সহায়তা চেয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের পরপরই বাংলাদেশ তুরস্কে দুই হাজার তাঁবু, কয়েক হাজার কম্বল, শুকনা খাবার, ওষুধ, মেডিকেল টিমসহ ৬১ সদস্যের উদ্ধারকারী দল পাঠিয়েছে। নতুন করে আজ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কাছে আরও ১০ হাজার তাঁবু চাওয়ার পর বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন