বিডিবিএলের নতুন এমডি হাবিবুর রহমান গাজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. হাবিবুর রহমান গাজী।
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে যোগ দিয়েছেন মো. হাবিবুর রহমান গাজী। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি এ নিয়োগ দেয়।

বিডিবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে হাবিবুর রহমান অগ্রণী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

হাবিবুর রহমান ১৯৮৮ সালে জনতা ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেওয়ার মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। জনতা ব্যাংকে তিনি শাখা, এরিয়া অফিস, বিভাগীয় অফিস ও প্রধান কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।