শুভ সকাল। আজ ৬ আগস্ট, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। পদত্যাগ করে বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানা গেছে। বিস্তারিত পড়ুন...
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শিগগির ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন...
দেশে আজকে যা ঘটল, এটাই হওয়ার কথা ছিল। গণ-অভ্যুত্থান কখনো ঠেকানো যায় না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সহজেই সমাধান করা যেত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেদের কারণে এত মানুষ মারা গেল। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। রাজপথে অবস্থান নেওয়া ছাত্র–জনতার উদ্দেশে লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষ ভেতরে প্রবেশ করেছেন। বিক্ষুব্ধ ব্যক্তিদের কেউ কেউ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করছেন। অনেকে আবার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়ালে গ্রাফিতি এঁকেছেন কেউ কেউ। এসব গ্রাফিতিতে লেখা ছিল, ‘হাসিনা পালাইছে’, ‘লিবারেশন ওয়ার ২০২৪’, ‘বিজয়’, ‘খুনি হাসিনা’ প্রভৃতি। বিস্তারিত পড়ুন...