সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৯ জানুয়ারি, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রওশন নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন

রওশন এরশাদ
ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন। আর জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। বিস্তারিত পড়ুন...

‘বাবা, আমাকে নির্যাতন করা হচ্ছে’: দুবাই থেকে এই বার্তা পাঠানো মেয়েটির লাশ ফিরেছে

প্রতীকী ছবি

সংসারে সচ্ছলতা এনে বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে গত বছরের ১৬ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়েছিল মেয়েটি। সেপ্টেম্বরের শুরুর দিকে দুবাইয়ে তার মৃত্যু হয়। নভেম্বরের শেষ দিকে এই খবর জানতে পারে পরিবার। ডিসেম্বরে তার লাশ দেশে আসে। বিস্তারিত পড়ুন...

বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার

কথাসাহিত্যিক জাকির তালুকদার
ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। ২০১৪ সালে তিনি কথাসাহিত্যে অবদানের জন্য এ পুরস্কার পেয়েছিলেন। রোববার তিনি ওই পুরস্কারের অর্থ ও সম্মাননা স্মারক কুরিয়ারের মাধ্যমে বাংলা একাডেমিতে ফেরত পাঠিয়েছেন। বিস্তারিত পড়ুন...

মিয়ানমারের বিপ্লবে চীন যেখানে সফল, যুক্তরাষ্ট্র সেখানে ব্যর্থ

মিয়ানমারের বড় অঞ্চলজুড়ে প্রতিরোধযোদ্ধারা লড়াই করে যাচ্ছেন
ছবি : রয়টার্স

ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংঘাত ও আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে গৃহদাহ—এসব ইস্যুর কারণে ২০২৩ সালের বেশির ভাগ সময়জুড়েই মিয়ানমার বিশ্বের মনোযোগ পায়নি। কিন্তু অক্টোবর মাসের শেষটাতে এসে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে। এ সময় জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো (ইএওএস) অভিযান-১০২৭ শুরু করে।
বিস্তারিত পড়ুন ...

সাগরে ভাসল সবচেয়ে বড় প্রমোদতরি, ৭ সুইমিংপুল, ৪০ খাবারের জায়গাসহ কী আছে এতে

‘আইকন অব দ্য সিজ’ তৈরিতে খরচ পড়েছে ২০০ কোটি ডলার
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি থেকে গতকাল শনিবার প্রথমবারের মতো সমুদ্রে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরি ‘আইকন অব দ্য সিজ’। প্রথম যাত্রায় এতে যে–সংখ্যক যাত্রী উঠেছেন, তা ছোটখাটো একটি শহরের জনসংখ্যার সমান। বিস্তারিত পড়ুন...