আইইউবিএটিতে ‘যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিরাপদ এবং সম্মানজনক একাডেমিক ও পেশাদার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে আইইউবিএটিতে সেমিনারের আয়োজন করা হয়ছবি: বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ‘যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার আইইউবিএটির কনফারেন্স রুমে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীপক্ষের সদস্য কামরুন নাহার। বিশেষ অতিথি ছিলেন আইইউবিএটির সহ–উপাচার্য মোহাম্মদ মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস। সেমিনারে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রব।

একটি নিরাপদ এবং সম্মানজনক একাডেমিক ও পেশাদার পরিবেশ গড়ে তোলার গুরুত্বকে সামনে রেখে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবিএটির যৌন হয়রানি থেকে রক্ষা কমিটির প্রধান এবং কৃষি অনুষদের সহযোগী অধ্যাপক ফারজানা সুলতানা। সমাপনী বক্তব্য দেন যৌন হয়রানি থেকে রক্ষা কমিটির সদস্য এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌস আহমেদ।

এতে আইইউবিএটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর এবং শিক্ষকেরা উপস্থিত ছিলেন।