মাইক্রোসফট সলিউশন ও এআই ইনোভেশন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানিক অংশীদারদের নিয়ে মাইক্রোসফট সলিউশন ও এআই ইনোভেশন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘উদ্ভাবনী প্রযুক্তি এবং ডিজিটাল প্রবৃদ্ধি’ শিরোনামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ধ্রুব নেটওয়ার্কস লিমিটেড। তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানিক অংশীদাররা এতে অংশ নেন।

কর্মশালায় মাইক্রোসফট প্রোডাক্টিভিটি সলিউশন ব্যবস্থাপনা এবং নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল নিরাপত্তা আরও শক্তিশালী করার উপায় তুলে ধরা হয়।

প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন ধ্রুব নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহরুল সৈয়দ বখত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক মো. আশিফ ইমরান, সহকারী মহাব্যবস্থাপক সায়মা রশিদ, ম্যানেজার মেহেদী শাহরিয়ার এবং ধ্রুব নেটওয়ার্কসের অন্যান্য কর্মকর্তারা।

অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তব উদাহরণের মাধ্যমে এআই ও প্রোডাক্টিভিটি প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করেন। কর্মশালার শেষে প্রশ্নোত্তর পর্বে সবাই অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।