চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানায়।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উপকূলীয় এলাকায় তিন বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা ২১ ঘণ্টা বন্ধ ছিল। সিত্রাং আঘাত হেনে ময়মনসিংহ এলাকা দিয়ে বাংলাদেশ অতিক্রম করেছে। এরপরই চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে দুপুর ১২টায় বিমান ওঠানামা শুরু হয়।
এর আগে গতকাল সোমবার দুপুরে বেবিচক জানিয়েছিল, এই তিন বিমানবন্দরে বেলা ৩টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত তথা ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তী কার্যক্রম চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।