চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অধ্যাপক ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেনছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট আজ বুধবার বেলা একটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর চীনে এটাই অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর।