রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার রাতে রাজধানীর মহাখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান মুঠোফোনে এক খুদে বার্তায় কেরামত আলীকে এ তথ্য জানায়। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে,সেটা জানানো হয়নি সেই খুদে বার্তায়।
গত ৩১ আগস্ট কাজী কেরামত আলী, তাঁর ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন সদর উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা ও কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী রাজিব মোল্যা। মামলায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।