আজমির শরিফ পরিদর্শনে প্রধানমন্ত্রী রাজস্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব শাখাওয়াত মুনের ফেসবুক থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে ভারতের রাজস্থানে গেছেন। সেখানে তিনি আজমির শরিফ দরগা পরিদর্শন করবেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ৯টা ১২ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আরও পড়ুন

ফ্লাইটটি ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, আজমির শরিফ দরগায় প্রধানমন্ত্রী দেশ, জনগণ, সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন।

আরও পড়ুন

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরগাহ শরিফে কিছুটা সময় কাটাবেন। তিনি দরগার বিভিন্ন অংশ ঘুরে দেখবেন।

চার দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে পৌঁছান। আজ তাঁর ভারত সফরের শেষ দিন। আজ বিকেলে তিনি ঢাকায় ফিরবেন।

আরও পড়ুন