সচিব হলেন দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকার

সরকার দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

পদোন্নতি পেয়ে সচিব হওয়া দুই কর্মকর্তা হলেন কাজী ওয়াছি উদ্দিন ও মু. মোহসীন চৌধুরী।

আরও পড়ুন

ওয়াছি উদ্দিন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-২) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তাঁকে একই মন্ত্রণালয়ের সচিব করা হলো।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে সচিব পদে চুক্তিতে থাকা শহীদ উল্লা খন্দকারের স্থলাভিষিক্ত হবেন ওয়াছি উদ্দিন।

আরও পড়ুন

অন্যদিকে মোহসীন চৌধুরী বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তাঁকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) করা হয়েছে।