শুভ সন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
পুলিশ জানায়, রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে গতকাল শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে তিনি হাসপাতালে যাচ্ছিলেন। বিস্তারিত পড়ুন...
প্রকাশ্য রাস্তায় গুলি করে মানুষ হত্যা, চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, দুই হাতে দুটি পিস্তল নিয়ে বীরদর্পে গুলি ছুড়তে ছুড়তে চলে যাওয়া—তাঁর এমন ভূমিকা বিভিন্ন সময় ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এত কিছুর পরও ধরাছোঁয়ার বাইরে ছিলেন চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মো. মোবারক ওরফে গলাকাটা মোবারক।
নেপালের পাহাড়ি নদী বেয়ে যখন প্রলয়ংকরী ঢল নেমে একের পর এক জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছিল, তখন ছুটে জঙ্গলে পালিয়ে প্রাণ বাঁচায় ছোট্ট জোয়াল ঘালে। বয়স মাত্র আট বছর। তখন স্কুলে ছিল সে। দুর্যোগের মুহূর্তে বুদ্ধি করে পাহাড়ি জঙ্গলে ছুটে গিয়ে গাছের ওপর উঠে বসে। আর তাতেই বেঁচে যায় জোয়াল।
এবার পাকিস্তান কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও নিজের দীর্ঘদিনের সতীর্থ ইমরান খানের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন। ইমরান খানকে সৎ মানুষ দাবি করে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান এবং তাঁর মুক্তির আহ্বান জানিয়েছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী মিয়াঁদাদ।
কথা চলার এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন চঞ্চল। ফোনেই মেয়েটিকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ উত্তরও আসে ইতিবাচক। এরপর আর দেরি করেননি দুজন। নিজেদের সিদ্ধান্তেই বিয়ে করে ফেলেন।