ল্যাক্সফো ইলেকট্রনিকসের তিনটি নতুন মডেলের ফ্যান বাজারে
নতুন রিচার্জেবল ফ্যান বাজারে এনেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারক ল্যাক্সফো ইলেকট্রনিকস লিমিটেড। গত বুধবার ঢাকায় করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যানটির তিনটি মডেল উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আমান আবরার, নির্বাহী পরিচালক (অপারেশনস) মোহাম্মদ সাজেদুল করিম, বিক্রয় প্রধান তৌসিফ আহমেদ, গবেষণা ও উন্নয়ন বিভাগের ইনচার্জ তন্ময় আচার্য এবং সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা ও বাস্তবায়ন) নাফিসা রায়হানা।
এ সময় মোহাম্মদ আমান আবরার বলেন, ‘ল্যাক্সফোর লক্ষ্য সব সময়ই উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সেরা মানের ইলেকট্রনিক পণ্য সরবরাহ করা। আমাদের নতুন এসি/ডিসি রিচার্জেবল ফ্যানগুলো লোডশেডিংয়ের সময়ও আরামদায়ক বাতাসের নিশ্চয়তা দেবে।’
মোহাম্মদ সাজেদুল করিম বলেন, ‘ল্যাক্সফো ইলেকট্রনিকস সবস ময়ই গ্রাহকদের প্রয়োজন বুঝে প্রোডাক্ট ডেভেলপ করে। আমরা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’তৌসিফ আহমেদ বলেন, ‘দীর্ঘ ব্যাটারি–ব্যাকআপ এবং উন্নত স্পিড কন্ট্রোলের কারণে এই ফ্যানগুলো গ্রাহকদের জন্য নতুন মাত্রা তৈরি করবে।’ তন্ময় আচার্য বলেন, ‘কঠোর পরীক্ষা-নিরীক্ষা ও টেকসই ডিজাইনের মাধ্যমে আমরা বৈশ্বিক স্ট্যান্ডার্ডের সর্বোচ্চ মান নিশ্চিত করেছি। বাজারের চাহিদা অনুযায়ী দারুণ সাড়া পাব বলে আমরা আশাবাদী।’
নতুন পণ্যগুলো দেশের সব অনুমোদিত ডিলার পয়েন্ট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।