সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৬ আগস্ট, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বঙ্গবন্ধুর পলাতক পাঁচ খুনিকে ফেরানো অনিশ্চিত 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মস্বীকৃত পাঁচ খুনিকে এখনো ফিরিয়ে আনা যায়নি। তাঁদের মধ্যে এম বি নূর চৌধুরী কানাডায় এবং রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি নিশ্চিত। বাকি তিনজনের অবস্থান অজানা। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ খুনিকে দেশে ফেরানো ও সাজার মুখোমুখি করা নিয়ে সংশয় কাটছে না। 

বিস্তারিত পড়ুন...

একবার জাল ফেলেই পেলেন ৩৯ লাখ টাকার ইলিশ 

পটুয়াখালীর পায়রা বন্দরের কাছে জাল ফেলে নোয়াখালীর জেলে মিজান মাঝি ৯৬ মণ ইলিশ পেয়েছেন
ছবি: প্রথম আলো

পটুয়াখালীর পায়রা বন্দরের শেষ বয়ার কাছে জাল ফেলে মিজান মাঝি (৪৫) নামের এক জেলে ৯৬ মণ ইলিশ পেয়েছেন। পরে তিনি ৩৯ লাখ ৭০ হাজার টাকায় মাছগুলো বিক্রি করেন। মিজান মাঝি গত রোববার বিকেলে জাল তোলার পর এই পরিমাণ মাছ পান। পরের দিন সোমবার দুপুরে মাছগুলো নিয়ে তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুরে ফেরেন। বিকেলে এখানকার ফয়সাল ফিশ নামের একটি আড়তে সর্বোচ্চ ডাকের মাধ্যমে তিনি ৩৯ লাখ ৭০ হাজার টাকায় ৯৬ মণ মাছ বিক্রি করেন। 

বিস্তারিত পড়ুন...

কত বছরে কোন হারে চাঁদা, তার ভিত্তিতে মিলবে পেনশনের টাকা 

সরকার সর্বজনীন যে পেনশন কর্মসূচি বা স্কিম চালু করছে, তাতে ১৮ বছর বয়সে যে কর্মসূচিকে যুক্ত হবেন, তিনিই পাবেন সর্বোচ্চ সুবিধা। আপাতত সরকার চার ধরনের পেনশন কর্মসূচি চালু করছে। এ চার ধরনের কর্মসূচিতে সবচেয়ে বেশি অর্থ জমার সুযোগ রাখা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের জন্য। প্রবাসী বাংলাদেশিরা মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা জমা দিয়ে পেনশন সুবিধার আওতায় আসতে পারবেন। 

বিস্তারিত পড়ুন...

অনেক ইসরায়েলি এখন দেশ ছাড়তে চাইছেন, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা 

বিচার বিভাগের ক্ষমতা হ্রাসে সরকারের নেওয়া আইন সংস্কারের উদ্যোগের প্রতিবাদে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ চলছে ইসরায়েলে
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের বিচার বিভাগের ক্ষমতা কমাতে আইন সংস্কারের পদক্ষেপ নিয়েছে সরকার। এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এর প্রতিবাদে প্রতি সপ্তাহে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করছেন। এই পরিস্থিতিতে নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে নতুন এক প্রবণতা। সম্প্রতি প্রকাশিত এক জরিপে উঠে এসেছে, ইসরায়েলের প্রতি তিনজনের একজন নাগরিক দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। 

বিস্তারিত পড়ুন...

ফারিণের স্বামী কে এই রেজওয়ান? 

স্বামী রেজওয়ানের সঙ্গে ছবিটি ইনস্টাগ্রামে দিয়েছেন ফারিণ
ছবি : রেমিনিসেনস্ ফটোগ্রাফি

কৈশোরের প্রেমিককে বিয়ের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঘোষণার পর থেকেই ফারিণের স্বামী শেখ রেজওয়ানকে জানতে হুমড়ি খেয়ে পড়ছেন অনেকে। ফেসবুকে খোঁজাখুঁজির তালিকায় (সার্চ লিস্ট) রীতিমতো ট্রেন্ডিংয়ে এসেছে রেজওয়ানের নাম। 

বিস্তারিত পড়ুন...