৪৯৮ প্রস্তাবে গাজীপুর-রংপুর-নোয়াখালী

মন্ত্রিপরিষদ বিভাগ

বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর আগামীকাল (রোববার) শুরু হচ্ছে চার দিনব্যাপী ডিসি সম্মেলন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন। গাজীপুরে অর্থনৈতিক অঞ্চল, রংপুরে ১০০০ শয্যার হাসপাতাল, নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, পিপি/জিপি নিয়োগ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে করাসহ ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। বাজেটের অর্থ ১৫ এপ্রিলের মধ্যে ছাড় এবং ঢাকা-ময়মনসিংহ সড়ক আট লেনে উন্নীত করার প্রস্তাবও থাকছে। গতবারের স্বল্পমেয়াদী সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬১%।