৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে গঠিত চক্রে যুক্ত আওয়ামী লীগের চার সাবেক সংসদ সদস্যের (এমপি) এজেন্সিসহ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। আদালতে এসব এজেন্সির বিরুদ্ধে অভিযোগ গৃহীত হওয়ায় গতকাল রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এই চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ও অনিয়মের দায়ে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানো বন্ধ হয় ২০২৪ সালের জুনে। অনুমোদিত কর্মীদের জন্য দেশটিতে যেতে সবশেষ সময় ছিল ওই বছরের ৩১ মে।