চট্টগ্রাম সিটি করপোরেশন
বদলি হতে চান না প্রধান প্রকৌশলী, সোনার হরিণ আছে কি না, প্রশ্ন সুজন সম্পাদকের
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে বদলি করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেননি। বদলির আদেশ যাতে কার্যকর না হয়, সে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর পক্ষ হয়ে মাঠে নেমেছে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ।
আবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী পদে যাঁকে পদায়ন করা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সেই তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নবীউল ইসলামের যোগদানপত্রও গ্রহণ করেননি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
এভাবে মন্ত্রণালয় আদেশ দেওয়ার পরও বদলি ঠেকানোর চেষ্টা এবং নতুন পদায়ন হওয়া কর্মকর্তাদের যোগদান করতে না দেওয়ার বিষয়টিকে প্রশাসনিক বিশৃঙ্খলা হিসেবে দেখছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের ছেলে আদনান রফিক সংস্থাটিতে ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ ছিল। গত বছরের জুনে জামাল হোসেন নামের এক ব্যক্তি সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। নিজের ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা, নগরের বিভিন্ন এলাকায় একাধিক বহুতল ভবন নির্মাণ, জায়গা ক্রয়সহ ১৬টি অভিযোগ জমা দেওয়া হয়েছিল। এসব অভিযোগের বিষয়ে গত বছরের সেপ্টেম্বরে তদন্ত কমিটি গঠন করেছিল স্থানীয় সরকার বিভাগ
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে নিশ্চয়ই সোনার হরিণ আছে। না হলে বদলি করা হলেও কেন কর্মকর্তারা এখানে থেকে যাওয়ার চেষ্টা করবেন? আবার যাঁদের এখানে বদলি করা হয়, তাঁদের কেন যোগ দিতে দেওয়া হচ্ছে না? তাঁরা যোগ্য ও দক্ষ বলে দায়িত্ব দেওয়া হয়। এভাবে বদলি ঠেকানো এবং বদলি হয়ে আসা যোগ্য ও দক্ষ ব্যক্তিদের যোগ দিতে না দেওয়ার অর্থ হচ্ছে প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই অবস্থা চলতে থাকলে নাগরিক সেবার কার্যক্রম ব্যাহত হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে ১৪ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনে বদলি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২২ নভেম্বরের (গত বুধবার) মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল অফিস আদেশে। এই সময়ের মধ্যে যোগ না দিলে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনে নিশ্চয়ই সোনার হরিণ আছে। না হলে বদলি করা হলেও কেন কর্মকর্তারা এখানে থেকে যাওয়ার চেষ্টা করবেন? আবার যাঁদের এখানে বদলি করা হয়, তাঁদের কেন যোগ দিতে দেওয়া হচ্ছে না? তাঁরা যোগ্য ও দক্ষ বলে দায়িত্ব দেওয়া হয়। এভাবে বদলি ঠেকানো এবং বদলি হয়ে আসা যোগ্য ও দক্ষ ব্যক্তিদের যোগ দিতে না দেওয়ার অর্থ হচ্ছে প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই অবস্থা চলতে থাকলে নাগরিক সেবার কার্যক্রম ব্যাহত হবে।
এর আগে সিটি করপোরেশনের বর্তমান সচিব খালেদ মাহমুদকে দুই দফা বদলি করা হলেও তা কার্যকর হয়নি। দুই দফা বদলি করা হলেও পরে তা বাতিল করে পুনরায় সিটি করপোরেশনের সচিব পদে তাঁকে বহাল রাখা হয়। শেষ দফায় গত আগস্টে নতুন একজনকে সচিব হিসেবে পদায়ন করা হলেও তাঁকে যোগদান করতে দেওয়া হয়নি। পরে কাজী শহিদুল ইসলাম নামের ওই কর্মকর্তাকে চট্টগ্রামের আরেকটি সংস্থায় পদায়ন করা হয়।
আর খালেদ মাহমুদ এখনো সিটি করপোরেশনে দায়িত্বরত আছেন। তাঁর দায়িত্বপালনের সময়ে বিজ্ঞপ্তি ছাড়া শ্রমিক নিয়োগ এবং অবসরের যাওয়ার আগমুহূর্তে বিধি ভঙ্গ করে এক প্রকৌশলীকে পদোন্নতি দেওয়ার ঘটনা নিয়ে সমালোচনা রয়েছে সিটি করপোরেশনে। বিধিবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়ায় তাঁকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের ছেলে আদনান রফিক সংস্থাটিতে ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ ছিল। গত বছরের জুনে জামাল হোসেন নামের এক ব্যক্তি সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। নিজের ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা, নগরের বিভিন্ন এলাকায় একাধিক বহুতল ভবন নির্মাণ, জায়গা ক্রয়সহ ১৬টি অভিযোগ জমা দেওয়া হয়েছিল। এসব অভিযোগের বিষয়ে গত বছরের সেপ্টেম্বরে তদন্ত কমিটি গঠন করে স্থানীয় সরকার বিভাগ।
এদিকে রফিকুল ইসলাম প্রধান প্রকৌশলী থাকার সময় সিটি করপোরেশনের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. গোলাম ইয়াজদানীকে মারধর করেন ঠিকাদারেরা। ঠিকাদারদের দাবি অনুযায়ী কাজ ভাগাভাগিতে রাজি না হওয়ায় গত ২৯ জানুয়ারি হামলার শিকার হন তিনি। ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ নামের এই প্রকল্পে ব্যয় হচ্ছে আড়াই হাজার কোটি টাকা। সিটি করপোরেশনের কাউকে প্রকল্প পরিচালকের দায়িত্ব না দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে দায়িত্ব দেয় মন্ত্রণালয়।
রফিকুল ইসলাম প্রধান প্রকৌশলী থাকার সময় সিটি করপোরেশনের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. গোলাম ইয়াজদানীকে মারধর করেন ঠিকাদারেরা। ঠিকাদারদের দাবি অনুযায়ী কাজ ভাগাভাগিতে রাজি না হওয়ায় গত ২৯ জানুয়ারি হামলার শিকার হন তিনি
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে ২২ নভেম্বরের মধ্যে বরিশাল সিটি করপোরেশনে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়। তবে এর আগের দিন গত মঙ্গলবার অসুস্থ হয়ে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অসুস্থতার কারণ দেখিয়ে ১০ দিনের ছুটির জন্য আবেদন করেন রফিকুল ইসলাম। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর ছুটি মঞ্জুর হয়নি।
এদিকে রফিকুল ইসলাম তাঁর বদলির আদেশ ঠেকাতে আদালতে রিট করলে তার ওপর আদালত স্থগিতাদেশ দিয়েছেন বলে জানা গেছে। আদালত বদলির আদেশ ২০ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন উল্লেখ করে সিটি করপোরেশনকে গতকাল লিখিতভাবে জানিয়েছেন রফিকুল ইসলামের আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান। এ বিষয়ে মন্তব্য জানতে রফিকুল ইসলামের মুঠোফোনে গতকাল ও আজ শুক্রবার একাধিকবার ফোন করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে সিটি করপোরেশনের নতুন প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পাওয়া মো. নবীউল ইসলাম গত মঙ্গলবার চট্টগ্রামে এসে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর হাতে তাঁর যোগদানপত্র তুলে দেন। কিন্তু মেয়র যোগদানপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি বলে জানা গেছে। এ বিষয়ে পরে মতামত জানাবেন বলে নতুন প্রধান প্রকৌশলীকে জানান মেয়র। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কিছু জানানো হয়নি। এ ছাড়া যোগাযোগ না করে সিটি করপোরেশন কার্যালয়ে আসার কারণে একটু অসন্তোষ প্রকাশ করেন মেয়র। আগে না জানিয়ে কেন এসেছেন, তারও কৈফিয়ত চান তিনি।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী (স্থানীয় সরকার মন্ত্রণালয়) আমি যোগদানপত্র দিয়েছি। কিন্তু মেয়র বলেছেন, পরে জানাবেন। এখন মেয়র মহোদয় যদি গ্রহণ না করেন এবং সম্মতি না দেন, তাহলে তো আমি কাজ শুরু করতে পারব না। কিন্তু মেয়র তো গ্রহণ করেননি। আমি এই বিষয়ে নির্দেশনা নেওয়ার জন্য আমার সদর দপ্তরে এসেছি।
যোগাযোগ করা হলে মো. নবীউল ইসলাম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী (স্থানীয় সরকার মন্ত্রণালয়) আমি যোগদানপত্র দিয়েছি। কিন্তু মেয়র বলেছেন, পরে জানাবেন। এখন মেয়র মহোদয় যদি গ্রহণ না করেন এবং সম্মতি না দেন, তাহলে তো আমি কাজ শুরু করতে পারব না। কিন্তু মেয়র তো গ্রহণ করেননি। আমি এই বিষয়ে নির্দেশনা নেওয়ার জন্য আমার সদর দপ্তরে এসেছি।’
এসব বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি এ বিষয়ে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে কথা বলার অনুরোধ করেন। তবে মেয়রকে ফোন করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।