গ্রাহকদের মধ্যে ‘রয়্যাল এনফিল্ড’ মোটরসাইকেল হস্তান্তর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল হস্তান্তর করা হচ্ছে
ছবি: বিজ্ঞপ্তি

ঢাকা তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে প্রি-বুক করা মোটরসাইকেলগুলোর হস্তান্তর শুরু করেছে ইফাদ মোটরস লিমিটেড। গত রোববার (১২ জানুয়ারি) থেকে হস্তান্তর শুরু হয়। নতুন বছরের শুরুতেই প্রি-বুক করা রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল হাতে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত গ্রাহকেরা।

চলতি বছরের জানুয়ারির মধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়্যাল এনফিল্ড তাদের ৯টি এক্সক্লুসিভ ডিলার শোরুম চালু করবে। এই শোরুমগুলো থেকেও মোটরসাইকেলের হস্তান্তর শুরু হবে। পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাস থেকে সারা দেশে আরও এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে।

ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে বিশ্বের সবচেয়ে পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড ‘রয়্যাল এনফিল্ড’। ২০২৩ সালে বাংলাদেশে প্রথম রয়্যাল এনফিল্ডের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড। গত বছরের ২১ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে তাদের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করা হয়, যা এশিয়ার সবচেয়ে বড় রয়্যাল এনফিল্ড শোরুম। ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার সঙ্গে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠানটি।

উদ্বোধনের এক দিন পর থেকেই রয়্যাল এনফিল্ড তাদের আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়েও অবিশ্বাস্য সাড়া দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রেমীরা শোরুমে এসে ভিড় জমিয়েছিলেন।