প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই পরিবারের চারজন দগ্ধ হওয়ার ঘটনায় বাবা জাহিদ মিয়ার পর মেয়ে লাবণীও (১১) মারা গেল। আজ রোববার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। লাবণীর শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, লাবণীর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
গত ১৭ ডিসেম্বর রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে ওই পরিবারের চারজন দগ্ধ হয়। ওই দিন তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় জাহিদ মিয়া মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী রুমা আক্তারের শরীরের ২৩ শতাংশ ও ছেলে ইয়াছিন (৮) সামান্য দগ্ধ হয়েছে।