ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ অন্য অতিথিরা। রাজধানীর পূর্বাচলে। ৩০ জানুয়ারি ২০২৬ছবি: ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের সৌজন্যে।

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের (সিসিসিএল) ২০২৬ সালের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান গত ৩০ জানুয়ারি পূর্বাচলের ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজ-উল-ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংক সমিতির (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ক্যাডেট কলেজ ক্লাবের সাবেক সভাপতি, উপসভাপতি ও সাধারণ সম্পাদকেরা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ২০২৫ ও ২০২৬ সালের নির্বাহী কমিটির সদস্য, কলেজ প্রতিনিধি কমিটির সদস্য এবং বিশিষ্ট অতিথিরা। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, রাজউক এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি প্রতিষ্ঠানগত মূল্যবোধ এবং প্রাক্তন শিক্ষার্থীকেন্দ্রিক প্ল্যাটফর্মগুলোর জাতীয় উন্নয়নে গুরুত্ব বিষয়ে তাঁদের অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের সভাপতি আর্কিটেক্ট ইশতিয়াক জাহির তিতাস এবং ক্লাবের পরিচালক (প্রশাসন) তাহমিনা রহমান অণু।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করান নির্বাচন কমিশনের চেয়ারম্যান স্কোয়াড্রন লিডার কায়সার সোহেল আহমেদ (অব.)। ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের পক্ষ থেকে ক্লাবের সভাপতি প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিকে ক্রেস্ট দেন।

প্রায় ১ হাজার ৬০০ সদস্য ও তাঁদের স্ত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে। ঢাকা ব্যাংক পিএলসি উদার সহায়তার মাধ্যমে অনুষ্ঠানটির সফল আয়োজনের মূল ভূমিকায় ছিল।