সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

তাপস আমার অত্যন্ত স্নেহের, পরিবেশ নিয়ে কথা বলতে গেলে চুবানোর কথা বললেন: সুলতানা কামাল

‘বাংলাদেশের উন্নয়ন আখ্যান ও সমান্তরাল বাস্তবতা: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাবনা’ শিরোনামের একটি প্রকাশনা সবার সামনে আনার অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল। আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে
ছবি: সাবিনা ইয়াসমিন

‘আমারই নির্বাচনী এলাকার মানুষ, আমরা যখন পরিবেশ নিয়ে কথা বলতে গেলাম, অত্যন্ত স্নেহের পাত্র আমার, মেয়র তাপস; ছোটবেলা থেকে দেখেছি, কারণ, একই পাড়ায় থেকেছে। আমরা সবাই যখন পরিবেশ নিয়ে কথা বলতে গেলাম, তিনি বললেন যে যদি বেশি কথা বলে ধোলাইখালে নিয়ে চুবাব,’—হতাশার সঙ্গে এসব কথা বলেছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
বিস্তারিত পড়ুন...

২

রোডমার্চে অংশ নিলে বিএনপির নেতা-কর্মীরা যশোরে ফিরতে পারবেন না, হুমকি শাহীন চাকলাদারের

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার
ছবি: প্রথম আলো

বিএনপির রোডমার্চ কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের আর যশোরে ফিরতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার। যশোর শহরের চৌরাস্তা মোড়ে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে শাহীন চাকলাদার এই হুমকি দেন।
বিস্তারিত পড়ুন...

৩

‘আর কোনো সন্তানের বাবার যেন এমন পরিণতি না হয়’

তাঁর কোনো দোষ ছিল না, কাজ শেষে মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। এক শীর্ষ সন্ত্রাসীর ওপর আরেক দল সন্ত্রাসীর হামলার সময় চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। এক সপ্তাহের চিকিৎসা শেষে আজ মারা গেছেন ভুবন চন্দ্র শীল। তাঁর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী রত্না রানী শীল ও মেয়ে ভূমিকা রানী শীল। পপুলার হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা, ২৫ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম

সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ভুবন চন্দ্র শীলের জ্ঞান ফিরবে, এমন আশা ছিল স্ত্রী রত্না রানী শীলের। সেই অপেক্ষাতেই এক সপ্তাহ ধরে মেয়ে ভূমিকা চন্দ্র শীলকে নিয়ে ধানমন্ডির পপুলার হাসপাতালের সিঁড়িতেই বেশির ভাগ সময় কেটেছে রত্নার। কিন্তু ভুবনের জ্ঞান ফেরেনি। গতকাল সকালে চিকিৎসক জানিয়ে দিলেন, আর কখনোই ভুবনের জ্ঞান ফিরবে না।
বিস্তারিত পড়ুন...

৪

দেশত্যাগী ভারতীয়দের কাছে যুক্তরাষ্ট্রের পরেই কদর বেশি কানাডার

দিল্লিতে ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত দুদিনব্যাপী জি–২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত থেকে গত সাড়ে পাঁচ বছরে ১ লাখ ৬০ হাজার বেশি ভারতীয় নাগরিকত্ব নিয়ে ট্রুডোর কানাডায় চলে গেছেন
ফাইল ছবি এএফপি

দেশত্যাগী ভারতীয়দের কাছে যুক্তরাষ্ট্রের পরই সবচেয়ে বেশি কদর কানাডার। গত সাড়ে ৫ বছরে ১ লাখ ৬১ হাজার ৯১৭ ভারতীয় দেশত্যাগী হয়ে কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই সাড়ে পাঁচ বছরে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে বিদেশে চলে গেছেন ৮ লাখ ৩৯ হাজার ৮৫০ জন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাখিল করা প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন ...

৫

প্রথম আলোতে খবর প্রকাশের পর বাড়ি পাচ্ছেন লোকসংগীতশিল্পী হামিদা বানু

হামিদা বানু
কোলাজ

হাসন রাজার ‘দিলারাম’ গান গেয়ে পরিচিতি পাওয়া সুনামগঞ্জের লোকসংগীতশিল্পী হামিদা বানুর আবাসনের ব্যবস্থা করছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় তাঁকে একটি বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিস্তারিত পড়ুন...