সোশ্যাল ইসলামী ব্যাংক পেল এক্সিলেন্স অ্যাওয়ার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি রিটেইল ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি, উন্নয়ন ও সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নবম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর রিটেইল ব্যাংকিং ইন বাংলাদেশ-২০২৩ অর্জন করেছে। সম্প্রতি বাহরাইনের মানামায় হোটেল দ্য ডিপ্লোম্যাট র্যাডিসন ব্লুতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণা করেন ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড কমিটির সভাপতি অধ্যাপক হুমায়ুন দার।
ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান পুরস্কারটি গ্রহণ করেন। এ সময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসাইন উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউস কেমব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যানালিটিকা বিশ্বব্যাপী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ইসলামিক ব্যাংকিং দক্ষতা ও কর্মদক্ষতা বিশ্লেষণপূর্বক এ পুরস্কার প্রদান করে। বিজ্ঞপ্তি