শুভ সকাল। আজ রোববার। গতকাল শনিবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকাল সবচেয়ে আলোচিত খবর ছিল যুক্তরাষ্ট্র থেকে আসছে ‘অস্বাভাবিক’ প্রবাসী আয়, খতিয়ে দেখার তাগিদ সিপিডির সংক্রান্ত খবর। এ ছাড়া ছিল আন্তর্জাতিক, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত পাঁচটি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।
পাচার করা টাকা রেমিট্যান্স বা প্রবাসী আয় হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে আসছে কি না, তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে যুক্তরাষ্ট্র থেকে ৩০৫ কোটি ডলার এসেছে। গতবার একই সময়ে ২৮৭ কোটি ডলার এসেছিল। বিস্তারিত পড়ুন:
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট আজ রোববার। প্রথম দফা ভোটে এগিয়ে থাকা রিসেপ তাইয়েপ এরদোয়ান নাকি প্রধান বিরোধী দলের নেতা কেমাল কিলিচদারওলু—কে ক্ষমতায় আসছেন, তা নির্ধারণ হতে পারে এ ভোটের মধ্য দিয়ে। তবে এই দুই নেতার ভাগ্যে কী আছে, তা এখন অনেকটাই সিনান ওগান ও তাঁকে সমর্থন দেওয়া জোট এটিএ অ্যালায়েন্সের হাতে। বিস্তারিত পড়ুন:
স্বাস্থ্যে বাংলাদেশের সাফল্য উল্লেখযোগ্য। এ সাফল্য উদ্যাপন করার মতো। ৫০ বছরে যেভাবে সাফল্য এসেছে, ভবিষ্যতে একইভাবে সাফল্য না-ও আসতে পারে। ভবিষ্যতের সমস্যা মোকাবিলায় অন্তত আটটি কঠিন কাজ বাংলাদেশকে হাতে নিতে হবে। বই প্রকাশ অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য খাত নিয়ে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের আন্তর্জাতিক স্বাস্থ্য শাখার জ্যেষ্ঠ সহযোগী হেনরি বি পেরি। বিস্তারিত পড়ুন:
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আবারও কান চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতার বাজিমাত। ৭৬তম এই আসরে স্বর্ণপাম বা পামদর পেয়েছেন ফ্রান্সের নির্মাতা জাস্টিন ত্রিয়েত। তিনি ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন। এর আগে ২০১৯ সালে স্বর্ণপাম পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন জাস্টিন ত্রিয়েত।বিস্তারিত পড়ুন:
৫ বছর পর ডাক পেয়েছেন জিওভানি সিমিওনে। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে। ৩৩ বছর পর এবার ইতালিয়ান সিরি ‘আ’ জিতেছে নাপোলি। নেপলসের দলটিকে লিগ শিরোপা জেতাতে বড় অবদান রেখেছেন সিমিওনে। তাঁর দারুণ পারফরম্যান্স নজর এড়ায়নি স্কালোনির। বিস্তারিত পড়ুন: