বাণিজ্য মেলায় ওয়ালটনের আইওটি স্মার্ট পণ্য
রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পণ্যে সাজিয়েছে স্টল ও প্যাভিলিয়ন। মেলায় আগত দর্শনার্থীদের নজর কাড়ছে বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন। প্রতিষ্ঠানটি মেলায় পরিবেশবান্ধব টেকসই স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। এর মধ্যে রয়েছে স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, স্মার্ট এয়ার কন্ডিশনার, স্মার্ট টেবিল, স্মার্ট ওয়াশিং মেশিন, লিফট, স্মার্টফোন, কম্পিউটার–পণ্য, বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইসসহ ওয়ালটনের নতুন পণ্য ই-বাইক। দৃষ্টিনন্দন প্যাভিলিয়নে কনজ্যুমার ইলেকট্রনিকসের পাশাপাশি এলজিপি, এলডিপি, নাট, বোল্ট, স্ক্রুসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস পণ্যও প্রদর্শন করা হচ্ছে। ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত বিশ্বমানের টেকসই প্রযুক্তিপণ্য দেখে মোহিত মেলায় আগত দর্শনার্থীরা।
মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে জোনভিত্তিক প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন পণ্য। ফলে আগত দর্শনার্থীরা প্রয়োজনীয় পণ্য ওয়ালটন প্যাভিলিয়নে সহজে খুঁজে নিতে পারছেন। ওয়ালটন প্যাভিলিয়নের সমন্বয়ক তরিকুল ইসলাম জানান, এবারের মেলায় পরিবেশবান্ধব আইওটি বেজড স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হচ্ছে। গ্রাহকদের রুচি এবং সমসাময়িক চাহিদা অনুযায়ী ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন’ বিভাগ ওয়ালটন পণ্যে নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচার সংযোজন করছে। ডিজাইনে আনছে নতুনত্ব। যার অংশবিশেষ এই মেলায় প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আগামী প্রজন্মের উদ্ভাবনী টেকসই সবুজ প্রযুক্তিপণ্যের অসংখ্য আপকামিং মডেল, যা মেলায় আগত দেশি-বিদেশি দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ওয়ালটন প্যাভিলিয়ন।
বাণিজ্য মেলায় ওয়ালটন সরাসরি পণ্য বিক্রি করছে না। তবে প্যাভিলিয়নে ক্রেতা, গ্রাহক ও দর্শনার্থীদের সুবিধার্থে রাখা হয়েছে ই-প্লাজা জোন। দর্শনার্থীরা ওয়ালটনের যেকোনো পণ্য পছন্দ করলে ই-প্লাজার মাধ্যমে অর্ডার দিতে পারছেন। এ ক্ষেত্রে পাওয়া যাবে মূল্য ছাড়। আছে হোম ডেলিভারির সুবিধা। আপকামিং পণ্যের প্রি-অর্ডারও দেওয়া যাচ্ছে এই জোন থেকে।
মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের স্মার্ট ফ্রিজ জোন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট) সমৃদ্ধ আইওটি বেজড স্মার্ট ফ্রিজ দিয়ে সাজানো হয়েছে। দর্শনার্থীদের কাছে বেশ আকর্ষণীয় জোনটি। এতে রয়েছে বাজারে থাকা ওয়ালটনের এআইনির্ভর সাইড বাই সাইড ডোরের বেশকিছু নতুন মডেলসহ আগামী প্রজম্মের অত্যাধুনিক প্রযুক্তির আপকামিং মডেলের স্মার্ট রেফ্রিজারেটর। খাবারের গুণগতমান বজায় রাখার পাশাপাশি এসব ফ্রিজ যেমন ঘরের সৌন্দর্য ও আভিজাত্য বাড়িয়ে দেয়, তেমনই এতে যুক্ত বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ফ্রিজকে আরও বেশি ব্যবহার উপযোগী করে তুলছে।
মেলায় দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে ওয়ালটনের ‘সিক্সএনাইন’ সিরিজের স্মার্ট ফ্রিজ। এতে ব্যবহার করা হয়েছে এআই স্মার্ট কন্ট্রোল প্রযুক্তি। ওয়ালটনের স্মার্ট ফ্রিজ বিশ্বের যেকোনো জায়গা থেকে পরিচালনা করা যায়। এফডিএ সার্টিফাইড ওয়ালটনের সাইড বাই সাইড ফ্রিজে আরও রয়েছে থ্রিডিএমএসও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, ডুয়াল কন্ট্রোল, আইওটি, ইন্টেলিজেন্ট হিউম্যান ডিটেকশন, আল্ট্রা লো নয়েজ, আইজিটি, স্মার্ট কেয়ার, ক্লাউড কানেকটিভিটি, স্মার্ট অ্যালার্ট সিস্টেম, ডুয়াল মোড অপারেশন্স, ডুও কুলিং প্লাস, ট্রান্সপারেন্ট এলইডি বা ডিজিটাল ক্যানভাস ও কনভার্টেবল মোড ইত্যাদি বিশেষ ফিচার।
ওয়ালটন স্মার্ট ফ্রিজ জোনে প্রদর্শিত হচ্ছে আপকামিং মডেলের সাইড বাই সাইড ডোরের এআই স্মার্ট ফ্রিজ। দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠিত ওয়ালটন রিসার্চ সেন্টার এই ফ্রিজের ডিজাইন করেছে। এতে রয়েছে বড় ডিসপ্লে, সেলফি ক্যামেরা, মাল্টিমিডিয়া সিস্টেম, ক্লক এবং কাউন্টডাউন ক্লক, ক্যালেন্ডার ওয়েদার আপডেটসহ অংসখ্য ফিচার। ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন রেসিপি, ইউটিউবে ভিডিও দেখা এবং অনলাইন গ্রোসারি শপিং সুবিধার মতো ফিচারগুলো ফ্রিজ ব্যবহারকে স্বাচ্ছন্দ্যময় করবে। আইওটি বা ইন্টারনেট অব থিংসনির্ভর এই ফ্রিজগুলোতেও থাকছে থ্রিডি এমএসও ইনভার্টার টেকনোলজি, ইন্টেলিজেন্ট হিউম্যান ডিকেটশন, আইজিটি প্রযুক্তি, হলিডে মোড, টার্বো মোড, সুপার মোড, ইকো মোডের মতো কার্যকর সব ফিচার।
বিজ্ঞপ্তি