সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। জমি অধিগ্রহণের সময় শতকোটি টাকা বাড়তি নিতে প্রকল্প পাসের আগেই জমি কেনা এবং কৌশলে দলিলমূল্য বাড়ানোর প্রতিবেদনটিতে আজ বিপুল পাঠকের সাড়া পাওয়া গেছে। আজ বগুড়ার দইসহ তিন পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পাওয়ার খবরটিতেও পাঠকের আগ্রহ দেখা গেছে যথেষ্ট। এর পাশাপাশি আন্তর্জাতিক, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

সরকারি প্রকল্পে অধিগ্রহণের আগেই জমি কিনে নেন মন্ত্রী ও তাঁর ছেলেমেয়ে

ইডিসিএলের কারখানার জন্য প্রস্তাবিত স্থান। অধিগ্রহণের আগে জমি ভরাট করে শ্রেণি পরিবর্তন করা হয়েছে। গত ৩১ মে মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল মৌজায়
ছবি: প্রথম আলো

প্রস্তাবিত ওই স্থানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি সান লিমিটেডের নামে কেনা হয় ৬ একর ৩৯ শতক জমি। মন্ত্রীর ছেলে রাহাত মালেকের মালিকানাধীন রাহাত রিয়েল এস্টেটের নামে কেনা হয় ৩ একর ১২ শতক জমি; অর্থাৎ সাড়ে ৩১ একর জমির মধ্যে ২০ একর ৬৫ শতাংশ জমি মন্ত্রী, তাঁর ছেলে ও মেয়ে কিনেছেন। বিস্তারিত পড়ুন...

২

বগুড়ার দই জিআই পণ্যের মর্যাদা পেল

কারখানায় তৈরি হচ্ছে দই। বগুড়া থেকে সম্প্রতি তোলা
ছবি: সোয়েল রানা

প্রায় ১৫০ বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার ঘোষ পরিবারের হাত ধরে বগুড়ার দইয়ের উৎপাদন শুরু হয়। শেরপুরে দই তৈরির প্রবর্তক ঘোষপাড়ার নীলকণ্ঠ ঘোষ। বিস্তারিত পড়ুন...

৩

হোয়াইট হাউস থেকে ‘কোকেন’ উদ্ধার

হোয়াইট হাউস
ছবি: রয়টার্স

শত শত মানুষ নিয়মিত ওয়েস্ট উইংয়ে যাতায়াত করে থাকে। গতকাল যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস বলেছে, গত রোববার ওয়েস্ট উইংয়ের একটি কক্ষ থেকে ‘অচেনা বস্তু’ উদ্ধার করা হয়েছে।  বিস্তারিত পড়ুন...

৪

৪৩ ওভারে নেমে এল ম্যাচ

এর আগে বৃষ্টিতে প্রায় পৌনে এক ঘণ্টা খেলা বন্ধ থাকলেও ওভার কাটা যায়নি কোনো। তবে এবার গেল। ৪৩ ওভারে নেমে এসেছে প্রথম ওয়ানডে। বিস্তারিত পড়ুন...

৫

ইডির ডাকে সাড়া দিলেন না সায়নী, দল জানিয়ে দিল কোথায় আছেন অভিনেত্রী

সায়নী ঘোষ
ফেসবুক থেকে

গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় কলকাতার ইডি সদর দপ্তর সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন সায়নী। দুপুর ১২টায় ইডির গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। রাত ১০টা ৪৫ মিনিটে জানানো হয়, ৫ জুলাই পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য সায়নীকে আসতে হবে ইডির দপ্তরে। বিস্তারিত পড়ুন...