রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর দায়রা জজ আদালতফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন খাতে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক জানতে পেরেছে, ছিদ্দিকুর রহমান বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

শুনানি নিয়ে আদালত ছিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।