ই-ওয়ারেন্টি ক্যাম্পেইনের ঘোষণা এলজি ইলেকট্রনিকসের
ওয়েবসাইটে ই-ওয়ারেন্টির নিবন্ধনের ওপর গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে এলজি ইলেকট্রনিকস। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির গুলশান অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়।
এ ক্যাম্পেইনে এলজি ব্র্যান্ডের পণ্য কিনে ওয়েবসাইটে ওয়ারেন্টির জন্য নিবন্ধন করতে পারবেন গ্রাহক। তাঁদের মধ্য থেকে প্রতি মাসে একজনকে র্যাফল ড্রয়ের মাধ্যমে পুরস্কার দেবে প্রতিষ্ঠানটি। পুরস্কার হিসেবে দেওয়া হবে এলজির মাইক্রোওয়েভ ওভেন।
ক্রেতা অনলাইনে নিবন্ধন করার পর পণ্যসংক্রান্ত কোনো সমস্যায় পড়লে নিবন্ধনের সময় দেওয়া মুঠোফোন নম্বর থেকে কল করলে তাঁকে নতুন করে কোনো তথ্য দিতে হবে না। এতে ক্রেতা ঝামেলামুক্ত গ্রাহকসেবা পাবেন।
এলজির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো, হেড অব করপোরেট ব্র্যান্ডিং হাসান মাহমুদুল, হেড অব কাস্টমার সার্ভিস ফরহাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিবন্ধন করা যাবে https://www.lg.com/bd/support/register-product-gate লিংক থেকে।
বিজ্ঞপ্তি