ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। আইনটি যুগোপযোগীভাবে সংশোধনের দাবিও জানায় সংগঠনটি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের দাবি জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় ডিজিটাল নিরাপত্তা আইনের অব্যাহত অপপ্রয়োগের মধ্য দিয়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়কে অবর্ণনীয় হয়রানি ও দুর্দশার মুখোমুখি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এ আইনের যুগোপযোগী সংশোধনী না আনা পর্যন্ত তা স্থগিত রাখার জোর দাবি জানানো হয়।