সেরা স্টাইল আর সাশ্রয়ী মূল্যে বাটার ঈদ কালেকশন

দেশজুড়ে ২৫০টির বেশি আউটলেটে এবং অনলাইনে পাওয়া যাচ্ছে বাটার ঈদ কালেকশনছবি: বাটার সৌজন্যে

ঈদের আনন্দকে আরও জমজমাট করে তুলতে বাটা নিয়ে এসেছে নতুন ঈদ কালেকশন। ঈদের আমেজকে আরও উৎসবমুখর ও আকর্ষণীয় করতে নতুন এই কালেকশনে রয়েছে দুই হাজারের বেশি ডিজাইন। পরিবারের সঙ্গে উৎসব ও আনন্দ উদ্‌যাপনে বাটা সব সময় পাশে থাকার অঙ্গীকার নিয়ে দীর্ঘদিন ধরে এগিয়ে চলছে। তাই পরিবারের সবার জন্য এই কালেকশনে রয়েছে আধুনিক ডিজাইনের সঙ্গে ঐতিহ্যবাহী কারুকাজের অপূর্ব মিশেল। বাটার রুচিশীল ঈদ কালেকশন ক্রেতাদের ঈদের আনন্দকে বাড়িয়ে তুলবে বহুগুণ।

এবারের ঈদ কালেকশনে রয়েছে দৃষ্টিনন্দন ও নতুন সব ডিজাইন। নারীদের জন্য রয়েছে ক্রিস্টাল ট্রেন্ডিং হিল থেকে শুরু করে স্টাইলিশ মিউলস ও আরামদায়ক কমফিট স্যান্ডেল। উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এবার বাটা নিয়ে এসেছে দৃষ্টিনন্দন লেডিস হ্যান্ডব্যাগ কালেকশন।

পুরুষদের জন্যও থাকছে নানা রকমের ড্রেস শু, মোকাসিন, ফিশারম্যান স্যান্ডেল, গরমকালের উপযোগী অন্যান্য ফ্যাশনেবল জুতা এবং এক্সক্লুসিভ লেদার রেঞ্জ। যেগুলোর প্রতিটি ডিজাইনেই ফুটে উঠেছে আধুনিক আভিজাত্য ও নিখুঁত কারিগরি।

বাটা মানেই পুরো পরিবারের ব্র্যান্ড। তাই বড়দের পাশাপাশি ছোটদের জন্যও আছে চমৎকার কালেকশন। এগুলো দেখতে যেমন স্টাইলিশ, তেমনি আরামদায়ক।

বাটা বাংলাদেশের হেড অব মার্কেটিং নুসরাত হাসান বলেন, ‘বহু বছর ধরে বাংলাদেশের প্রতিটি পরিবারের ঈদের আনন্দের অংশ হয়ে আছে বাটা। আমাদের লক্ষ্য ছিল বাটার সেই পুরোনো ঐতিহ্যকে বজায় রেখে আরাম আর আধুনিক স্টাইলের মধ্যে একটি চমৎকার মেলবন্ধন ঘটানো। দুই হাজারেরও বেশি ডিজাইন থেকে পরিবারের ছোট-বড় সবাই যেন নিজের পছন্দের জুতাটি বেছে নিতে পারেন, আমরা সেই চেষ্টাই করেছি। আমাদের এই কালেকশন যেমন স্টাইলিশ, তেমনি উৎসবের সারা দিন পরার জন্য আরামদায়ক।’

বাংলাদেশের ঈদ–ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাটা। সবার সাধ্যের মধ্যে কিছু না কিছু রাখার চেষ্টা করে বাটা। পুরুষদের জুতার দাম থাকছে ৫৯৯ টাকা থেকে ১৬,৯৯৯ টাকার মধ্যে। নারীদের জুতা পাওয়া যাব ৪৯৯ টাকা থেকে ৫,৯৯৯ টাকার মধ্যে। আর শিশুদের জুতা পাওয়া যাচ্ছে মাত্র ৩৪৯ টাকা থেকে ৩,৯৯৯ টাকার মধ্যে। বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক ও কুপন সুবিধাও দিচ্ছে বাটা।

বাটার প্রতিটি জুতাই সেরা ডিজাইন, উন্নত উপকরণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়, যা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও স্থায়িত্ব নিশ্চিত করে। মেমোরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইটওয়েট ফিচারের লাইফ অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসহ ট্রেন্ডি এবং আরামদায়ক সব জুতা নিয়ে এসেছে বাটা। তাই ঈদের নামাজ কিংবা পরিবারের সঙ্গে কোথাও দাওয়াত খেতে যাওয়া অথবা বন্ধুদের সঙ্গে আনন্দের সন্ধ্যা উদ্‌যাপনে বাটার ঈদ কালেকশনের এই আরামদায়ক ও স্টাইলিশ জুতা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

দেশজুড়ে ২৫০টির বেশি আউটলেটে এবং অনলাইনে পাওয়া যাচ্ছে এই ঈদ কালেকশন। অনলাইন ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে প্রতি সপ্তাহে রয়েছে আকর্ষণীয় ফ্ল্যাশ ডিল ও ফ্রি হোম ডেলিভারি সুবিধা।

ঈদের এই খুশির আমেজে আত্মবিশ্বাস, আরাম আর স্টাইলের সঙ্গে মেতে উঠতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে বাটা