৫৬ জেলায় হাম ছড়িয়েছে

হামে আক্রান্ত ২০ মাস বয়সী শিশু মাইশা তুন নূরকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুরুতে জ্বর, সর্দি ও কাশি থাকলেও পরে কাশি বেড়ে যাওয়ায় শিশুটিকে এই হাসপাতালে নিয়ে আসে পরিবার। গতকাল দুপুরে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে গত দুই বছরে শিশুদের নিয়মিত টিকাদানের ক্ষেত্রে যে ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে, হামের বর্তমান প্রাদুর্ভাবের সেটাই প্রাথমিক কারণ। দেশের ৫৬ জেলায় হাম ছড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয় এ তথ্য লিখিতভাবে প্রথম আলোকে জানিয়েছে। প্রথম আলো হাম পরিস্থিতি বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করে। সেই পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের কাছে থাকা সর্বশেষ তথ্য জানিয়েছে।