৫৭ টাকা কেজি দেখিয়ে ইলিশ আমদানি

আমদানি করা ভারতীয় ইলিশ 'বরিশালের ইলিশ' বলে যশোরে বিক্রি হচ্ছে। গতকাল রোববার বিকেলে যশোর শহরের বড় বাজারে

গত বছর থেকে ভারত থেকে নিয়মিত ইলিশ আমদানি শুরু হয়েছে। এবার ভরা মৌসুমেও ইলিশ আসছে ভারত থেকে। এনবিআরের তথ্যে দেখা যায়, চলতি বছর সাড়ে ৯ মাসে ভারত থেকে ইলিশ এসেছে ৪ লাখ ২৭ হাজার কেজি। যেমন—ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর রুপা এন্টারপ্রাইজ ৭ হাজার ৭২৩ কেজি ইলিশ আমদানি করেছে, ৫৭ টাকা কেজি ঘোষিত মূল্যে। কেজিতে প্রায় ২০০ টাকা শুল্ক–কর দিয়েছে তারা।