সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৬ নভেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ

লাঠিসোঁটা, লগি–বইঠা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। রোববার দুপুরে গোপালগঞ্জ শহরে
ছবি: প্রথম আলো

মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে গোপালগঞ্জের ডিসি করা হয় হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে। গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকেও বদলি করে সেখানে দায়িত্ব দেওয়া হয় ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে। বিস্তারিত পড়ুন...

২

‘ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে’-আ.লীগ নেতাদের বার্তা পাঠান গ্রেপ্তার পুলিশ সুপার

মোহাম্মদ জাহাংগীর আলম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার জাহাংগীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে দলটির নেতাদের নানা বার্তাও পাঠাতেন তিনি। তাঁর বিরুদ্ধে করা মামলাটির এজাহারে এসব অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে তাঁর পাঠানো কয়েকটি বার্তার বিবরণও মামলার এজাহারে তুলে ধরা হয়েছে। বিস্তারিত পড়ুন...

৩

‘ধনীদের ফল’ পার্সিমনের দাম এবার কেমন

বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে পার্সিমন। সম্প্রতি চট্টগ্রাম নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে
ছবি: সৌরভ দাশ

আড়তের সামনে থরে থরে সাজানো কমলা রঙের পার্সিমন। ক্রেতারা দরদাম করছেন। পছন্দ হলে কিনে নিচ্ছেন। একদিকে ট্রাক থেকে নামানো হচ্ছে ফলের কার্টন, অন্যদিকে চলছে বেচাকেনা। চট্টগ্রাম নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে এখন এমনই ব্যস্ততা। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার পার্সিমনের বিক্রি বেড়েছে। কমেছে দামও। বিস্তারিত পড়ুন...

৪

ছয় খুন, ২৮ দিনের আতঙ্ক এবং এক ‘ভুতুড়ে’ বাড়ির জন্ম

নিউইয়র্কের অ্যামিটিভিলের ১১২ ওশান অ্যাভিনিউয়ের সেই বাড়িটি
ছবি: উইকিমিডিয়া কমনস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ডের ছোট্ট গ্রাম অ্যামিটিভিল। রাত পেরিয়ে ভোর হচ্ছে। ১১২ ওশান অ্যাভিনিউর তিনতলা বাড়িটিতে তখন সবাই ঘুমিয়ে। বাড়ির বাইরে ঝুলছে একটি সাইনবোর্ড, তাতে লেখা ‘হাই হোপস’। বিস্তারিত পড়ুন...

৫

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে দর্শক উন্মাদনা দেখা গিয়েছিল
প্রথম আলো

স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে। তারই প্রভাব পড়েছে টিকিটের দামে। ১৭ নভেম্বর ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে এখন গ্যালারির টিকিট মিলছে মাত্র ২০০ টাকায়। বিস্তারিত পড়ুন...