‘নেক্সটজবজ লার্নিং ল্যাবের’ যাত্রা শুরু

দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ৪০ জন জ্যেষ্ঠ পেশাজীবী ‘লিডারশিপ ইন অ্যান এআই-ড্রিভেন ওয়ার্ল্ড’ শীর্ষক কর্মশালায় অংশ নেনছবি: আকিজ রিসোর্সের সৌজন্যে

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ক্যারিয়ার প্ল্যাটফর্ম ‘নেক্সটজবজ’ চালু করেছে দক্ষতা উন্নয়নবিষয়ক প্ল্যাটফর্ম ‘নেক্সটজবজ লার্নিং ল্যাব’। গত শুক্রবার রাজধানীর আকিজ হাউসে ‘লিডারশিপ ইন অ্যান এআই-ড্রিভেন ওয়ার্ল্ড’ শীর্ষক এক কর্মশালার মাধ্যমে এ লার্নিং ল্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। করপোরেট খাতে নিয়োজিত জনবলের দক্ষতা ও নেতৃত্বকে আরও কার্যকর, ফলপ্রসূ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

কর্মশালায় দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ৪০ জন জ্যেষ্ঠ পেশাজীবী অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন দেশের অন্যতম করপোরেট ট্রেনার ও লিডারশিপ কোচ কাজী এম আহমেদ।

নতুন এ লার্নিং ল্যাব সম্পর্কে নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান বলেন, ‘এ ল্যাবের মূল লক্ষ্য হলো বর্তমান ও ভবিষ্যৎ করপোরেট লিডারদের কার্যকর নেতৃত্বের জন্য প্রস্তুত করা। আমরা দেশের করপোরেট হাউসগুলোর কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে কাজ করব।’