ঢাকা ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি পেলেন আখলাকুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ঢাকা ব্যাংক লিমিটেড সম্প্রতি আখলাকুর রহমানকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং করপোরেট ব্যাংকিং প্রধান হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আখলাকুর রহমান বেসরকারি ইউসিবিএল ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৮ সালের ১ মার্চ ঢাকা ব্যাংকে যোগ দেন। ঢাকা ব্যাংকে দীর্ঘ কর্মজীবনে তিনি করপোরেট ব্যাংকিং প্রধান, ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখার শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বারিধারা শাখা, গুলশান শাখা এবং বনানী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

আখলাকুর রহমান বাংলাদেশ ও দেশের বাইরে চীন, ইতালি, ভারতসহ বিভিন্ন দেশে পেশাদার ব্যাংকিংয়ে নানা প্রশিক্ষণে অংশ নেন। বিজ্ঞপ্তি