আজ বৃহস্পতিবার। আজ সারা দেশে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে গত মঙ্গলবার ছুটি শুরু হয়েছে। আজ ঈদ-সংক্রান্ত নানা খবর প্রকাশিত হয়েছে। ঈদের সময় নগরীর বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় বিষয়। আজ ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার ঘোষণার পর কোন গ্রেডের সরকারি কর্মচারী কত টাকা প্রণোদনা পাবেন, এ-সংক্রান্ত প্রতিবেদনটি ব্যাপকভাবে পঠিত হয়েছে। এর বাইরে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আজ যেখানে দাঁড়িয়ে আছি, সেই মণিপুর এলাকায় এমন কোনো বছর ছিল না, যখন এখানে কোরবানির তিন-চার দিন, কখনো পাঁচ দিন পরও ময়লা পড়ে থাকত। আরও পড়ুন...
স্বাভাবিক বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) পাশাপাশি প্রথম ধাপের সরকারি কর্মচারীর জন্য ৭৮ হাজার টাকার ৫ শতাংশ হিসাবে বাড়তি প্রণোদনা যোগ হবে ৩ হাজার ৯০০ টাকা। বিস্তারিত পড়ুন...
এক শতাব্দীর আগে ডুবে যাওয়া বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পথে ১৮ জুন উত্তর আটলান্টিকের তলদেশে বিপর্যয়কর অন্তর্মুখী চাপে বিস্ফোরিত হয় টাইটান। বিস্তারিত পড়ুন...
সবচেয়ে বেশি ভ্রমণের ধকল পোহাতে হবে স্বাগতিক ভারতকেই। রোহিত শর্মা-বিরাট কোহলিরা মূল পর্বে ৯ ম্যাচ খেলবেন ৯ ভেন্যুতে। এই ৯ ম্যাচ খেলতে ৩৪ দিনে তাঁদের ভ্রমণ করতে হবে প্রায় ৮ হাজার ৩৬১ কিলোমিটার। বিস্তারিত পড়ুন...
আমার ১৬ বছরের বিবাহিত জীবনে আমি কেবল করোনাকালের তিন বছর সংসার করেছি। তিনজনে বসে সিনেমা দেখেছি। পরিবারকে সময় দিয়েছি। বিস্তারিত পড়ুন...