এআইইউবিতে বিজটেক ৪.০ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ৪০টি কলেজের ২০০ শিক্ষার্থী ইভেন্টে অংশগ্রহণ করে
ছবি: সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) বিজটেক ৪.০ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট এ আয়োজন করে।

এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের লক্ষ্য ছিল, ব্যবসায় প্রযুক্তির উল্লেখযোগ্য দিকগুলো প্রদর্শন করা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন এআইইউবির সহউপাচার্য অধ্যাপক মো. আবদুর রহমান।

প্রায় ৪০টি কলেজের ২০০ শিক্ষার্থী ইভেন্টে অংশগ্রহণ করে। এআইইউবি আউটরিচ প্রোগামের অংশ হিসেবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট আন্ত:কলেজ টেকনোলজিভিত্তিক স্মার্ট বিজনেস প্রতিযোগিতা, আইসিটি বিষয়ে ছবি প্রতিযোগিতা, ডিজিটাল পোস্টার প্রদর্শন ও ই-কমার্স মেলার আয়োজন করে। অনুষ্ঠানে বিজয়ী বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।